AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরপুরুষে মন মজেছে স্ত্রীর? সব্জি বাজারে কাঁচি দিয়ে কোপালেন স্বামী

লখনউয়ের কুতুবপুর এলাকার লম্বেকেশ্বর পার্কের কাছে সব্জি বাজারে গিয়েছিলেন ওই মহিলা। সে সময়ই তাঁকে ১৯ বার কাঁচি দিয়ে তাঁর স্বামী কুপিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পরপুরুষে মন মজেছে স্ত্রীর? সব্জি বাজারে কাঁচি দিয়ে কোপালেন স্বামী
প্রতীকী ছবি
| Updated on: Jan 13, 2024 | 7:34 PM
Share

লখনউ: দাম্পত্য জীবনের অনেকদিনের। বয়স পৌঁছেছে ৫০ বছরের দোরগোড়ায়। কিন্তু এই পর্যায়ে এসেও স্বামীর সন্দেহ অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে স্ত্রীর। তাঁকে লুকিয়েেই বিবাহ বহির্ভূত সম্পর্ক চালাচ্ছেন স্ত্রী। এই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে কাঁচি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সম্প্রতি কেনাকাটা করতে সব্জি বাজারে গিয়েছিলেন স্ত্রী। তখনই স্বামী হাজির হন সেখানে। ভরা বাজারেই স্ত্রীকে কোপানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

লখনউয়ের কুতুবপুর এলাকার লম্বেকেশ্বর পার্কের কাছে সব্জি বাজারে গিয়েছিলেন ওই মহিলা। সে সময়ই তাঁকে ১৯ বার কাঁচি দিয়ে তাঁর স্বামী কুপিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে। ঘটনা নিয়ে পুলিশের উচ্চপদস্থ এক কর্তা বলেছেন, “এক ব্যক্তি তাঁর স্ত্রীকে বাজারের মধ্যে একাধিকবার কুপিয়েছেন। তাঁর ছেলে খবর দেয়। ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল ওই বাজার এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন স্বামী। তার থেকেই এই হামলা।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা