AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mother’s Caste Reservation: মায়ের জাতের ভিত্তিতেও সংরক্ষণের দাবি করতে পারবে সন্তান, বড় পর্যবেক্ষণ আদালতের

Reservation Based on Mother's Caste: পুদুচেরি প্রশাসনের সিদ্ধান্ত খারিজ করে আদালত নির্দেশ দেয়, আবেদনকারীদের মায়ের স্থানীয় পরিচয়ের ভিত্তিতে SC/MBC (মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস)/OBC জাতিগত সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেটে তাঁদের ‘অরিজিন’ বা স্থানীয় বাসিন্দার মর্যাদাও উল্লেখ করতে হবে। এর ফলে তাঁরা পুদুচেরি প্রশাসনের অধীনে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ-সহ সংশ্লিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

Mother's Caste Reservation: মায়ের জাতের ভিত্তিতেও সংরক্ষণের দাবি করতে পারবে সন্তান, বড় পর্যবেক্ষণ আদালতের
কী বলল মাদ্রাজ হাইকোর্ট?
| Updated on: Sep 02, 2026 | 9:43 AM
Share

চেন্নাই: সন্তানের জাত নির্ধারণে শুধু বাবার পরিচয়ই শেষ কথা নয়। মায়ের জাত ও সন্তান কোন সামাজিক পরিবেশে বড় হয়েছে, সেটিও বিবেচনা করতে হবে। মায়ের জাতের ভিত্তিতেও সন্তান সংরক্ষণের সুবিধা দাবি করতে পারবে। শুধুমাত্র বাবার জন্মস্থান বা জাতের ভিত্তিতে সন্তানের জাতিগত শংসাপত্র দেওয়ার নীতি নিয়ে পুদুচেরি সরকারকে তীব্র ভর্ৎসনা করে বলল মাদ্রাজ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, সংরক্ষণের মূল ভিত্তি হল সামাজিক বঞ্চনা, বৈষম্য এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে যুক্ত কলঙ্ক ও দুর্ভোগ। সেই বঞ্চনা পিতৃসূত্রে নাকি মাতৃসূত্রে এসেছে, তা সংরক্ষণের সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনও পার্থক্য তৈরি করতে পারে না।

বিচারপতি ভারত চক্রবর্তী বলেন, সংরক্ষণের মূল ভিত্তি হল সামাজিক বঞ্চনা, অপমান ও বৈষম্যের শিকার হওয়া। সেই বঞ্চনা পিতৃসূত্রে নাকি মাতৃসূত্রে এসেছে, তা গুরুত্বপূর্ণ নয়। সন্তান যদি মায়ের জাত ও সামাজিক পরিবেশে বড় হয়ে সেই সম্প্রদায়ের বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি হয়, তাহলে সংরক্ষণের সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যায় না।

পুদুচেরি সরকারের বক্তব্য ছিল, ভারত পিতৃতান্ত্রিক সমাজ হওয়ায় সাধারণত বাবার জাতের পরিচয়ই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আইনি বিধান না থাকলে মায়ের সূত্রে জাতের পরিচয় দেওয়া যায় না। এই যুক্তি সরাসরি খারিজ করে আদালত জানায়, সংবিধানের ১৪, ১৫ ও ১৬ নম্বর অনুচ্ছেদের সঙ্গে এই ধরনের পিতৃতান্ত্রিক ধারণা সামঞ্জস্যপূর্ণ নয়। আদালতের মন্তব্য, বংশপরিচয় শুধুমাত্র পুরুষের দিক থেকে হবে এবং বিয়ের পর মহিলা স্বামীর বাসস্থান গ্রহণ করবেন, এই ধারণা পুরুষতান্ত্রিক ও নারীবিদ্বেষী সমাজে তৈরি হওয়া একটি স্টেরিওটাইপ।

এই মামলায় একাধিক আবেদনকারীর জাতিগত শংসাপত্র দিতে অস্বীকার করেছিল পুদুচেরি প্রশাসন। কারও সার্টিফিকেটে তাঁদের ‘মাইগ্র্যান্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। কারণ, তাঁদের বাবারা তামিলনাড়ু-সহ অন্য রাজ্যের বাসিন্দা ছিলেন। অথচ তাঁদের মায়েরা পুদুচেরির স্থানীয় বাসিন্দা এবং SC, MBC বা OBC সম্প্রদায়ের সার্টিফিকেটধারী। আবেদনকারীদের প্রশ্ন ছিল, বাবা অন্য রাজ্যের বাসিন্দা হলেও মা পুদুচেরির স্থানীয় বাসিন্দা হলে মায়ের জাতের ভিত্তিতে সন্তান সংরক্ষণের অধিকার পাবে কি না।

আদালত জানায়, সাধারণত বাবার জাত বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত দেখতে হবে সন্তান কোন সামাজিক পরিবেশে বড় হয়েছে এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের বঞ্চনা, অপমান ও বৈষম্যের মুখোমুখি হয়েছে কি না। সেটিই হবে মূল পরীক্ষা।

এরপর পুদুচেরি প্রশাসনের সিদ্ধান্ত খারিজ করে আদালত নির্দেশ দেয়, আবেদনকারীদের মায়ের স্থানীয় পরিচয়ের ভিত্তিতে SC/MBC (মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস)/OBC জাতিগত সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেটে তাঁদের ‘অরিজিন’ বা স্থানীয় বাসিন্দার মর্যাদাও উল্লেখ করতে হবে। এর ফলে তাঁরা পুদুচেরি প্রশাসনের অধীনে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ-সহ সংশ্লিষ্ট সরকারি সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ