West Asia Conflict : একের পর এক ভয়ঙ্কর হামলা ইরানের, প্রাণ গেল ৮ ভারতীয়র

Indian Dead in West Asia conflict : বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত আটজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। একজন এখনও নিখোঁজ। নয়াদিল্লিতে এক বৈঠকে বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম আর মহাজন বলেন,"খুবই দুর্ভাগ্যজনক। রবিবার কুয়েতে একটি হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।" তবে, কীভাবে মৃত্যু হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

West Asia Conflict : একের পর এক ভয়ঙ্কর হামলা ইরানের, প্রাণ গেল ৮ ভারতীয়র
পশ্চিম এশিয়ার যুদ্ধে মৃত্যু ৮ ভারতীয়র Image Credit source: Tv9 Bangla

Mar 31, 2026 | 10:10 AM

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ কাটার সম্ভাবনা এখনই নেই। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, সংঘর্ষ চলবে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ। এদিকে, যুদ্ধের জেরে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। সংঘর্ষের বলি হচ্ছেন ভারতীয়রাও। ইরান-আমেরিকার সংঘর্ষে এখনও পর্যন্ত কত ভারতীয়র মৃত্যু হয়েছে, জানিয়ে দিল বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষে এখনও পর্যন্ত আটজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। একজন এখনও নিখোঁজ। নয়াদিল্লিতে এক বৈঠকে বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম আর মহাজন বলেন,”খুবই দুর্ভাগ্যজনক। রবিবার কুয়েতে একটি হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।” তবে, কীভাবে মৃত্যু হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

তিনি আরও বলেন,”আমরা মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। কুয়েতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে দ্রুত মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।”এর আগে ২০ মার্চ অসীম আর মহাজন জানিয়েছিলেন, ছয়জন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে আট। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ১৮ মার্চ রিয়াধে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৫ লক্ষ যাত্রী ভারতে ফিরে এসেছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র, রণধীর জয়সওয়াল বলেন,”আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। একই সঙ্গে সংযত হওয়ার এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর জোর দিচ্ছি।” তিনি আরও জানান, ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা বলেন। দুই নেতার মধ্যে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে হামলার কড়া নিন্দা করেন তিনি।

Follow Us