AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্রুতগতিতে এসে শ্রমিকদের চাপা দিল অভিনেত্রীর গাড়ি, ঘটনাস্থলেই মৃত ১

Car Accident: গাড়িটি দুই শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক। জানা গিয়েছে, ওই অভিনেত্রী ও তাঁর গাড়ির চালকও অল্প আহত হয়েছেন।

দ্রুতগতিতে এসে শ্রমিকদের চাপা দিল অভিনেত্রীর গাড়ি, ঘটনাস্থলেই মৃত ১
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও অভিনেত্রী।Image Credit: X
| Updated on: Dec 28, 2024 | 6:37 PM
Share

মুম্বই: অভিনেত্রীর গাড়ির নীচে চাপা পড়ে মৃত্য়ু শ্রমিকের। রাস্তার ধারে চলছিল মেট্রোর কাজ।  নামকরা এক অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এসে সেখানে ধাক্কা মারে। সেই সময় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। গাড়ির নীচে চাপা পড়েন দুইজন। মারা যান একজন। গুরুতর আহত আরও একজন।

দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালিতে। জানা গিয়েছে, শুক্রবার রাতে শুটিং সেরে ফিরছিলেন মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারি। গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক। পয়সার মেট্রো স্টেশনের কাছে মেট্রোর কাজ চলছিল। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারায়। মেট্রোর নির্মাণকাজ চলছিল যেখানে, সেখানে গিয়ে ধাক্কা মারে গাড়িটি।

গাড়িটি দুই শ্রমিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক শ্রমিক। জানা গিয়েছে, ওই অভিনেত্রী ও তাঁর গাড়ির চালকও অল্প আহত হয়েছেন।

সূত্রের খবর, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। চালকের গাফিলতিতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ওই অভিনেত্রীও গুরুতর আহত হতেন, সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে যাওয়ায় রক্ষা পান তিনি।  চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?