Consensual Live In Relation: বিবাহিত ব্যক্তি যদি সম্মতিতে লিভ ইন সম্পর্কে থাকে, তা অপরাধ নয়, বড় পর্যবেক্ষণ হাই কোর্টের

Allahabad High Court: হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় যে ওই যুগলকে যেন গ্রেফতার না করা হয় এবং মহিলা পিটিশনারের পরিবারের সদস্যরা যেন তাদের কোনও ক্ষতি না করে। পরিবারের সদস্যরা তাদের বাড়িতে যেতে পারবে না বা সরাসরি বা তৃতীয় কোনও মাধ্যমে যোগাযোগ করতে পারবে না।

Consensual Live In Relation: বিবাহিত ব্যক্তি যদি সম্মতিতে লিভ ইন সম্পর্কে থাকে, তা অপরাধ নয়, বড় পর্যবেক্ষণ হাই কোর্টের
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Mar 27, 2026 | 5:24 PM

এলাহাবাদ: বিবাহিত ব্যক্তি যদি উভয়ের সম্মতিতে কোনও প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকেন, তবে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। শুক্রবার এই পর্যবেক্ষণ রাখল এলাহাবাদ হাইকোর্ট। উত্তর প্রদেশের সাহাজাহানপুরে বসবাসকারী এক যুগল, যারা লিভ ইন সম্পর্কে থাকে, তাদের রিট পিটিশনের শুনানিতেই এই পর্যবেক্ষণ রাখে হাইকোর্ট।

জানা গিয়েছে, লিভ ইন সম্পর্কে থাকা ওই যুবতীর মা পুলিশে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই ব্যক্তি বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর মেয়েকে পরিবারের থেকে আলাদা হয়ে, তাঁর সঙ্গে থাকার জন্য় প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে দাখিল হওয়া ওই পুলিশ কেস খারিজ করার আবেদন করেই আদালতের দ্বারস্থ হয়েছিল যুগল।

এলাহাবাদ হাইকোর্ট এ দিন মামলার শুনানিতে বলে যে নৈতিকতা ও আইনকে আলাদা করা উচিত। ওই ব্যক্তি কোনও অপরাধ করেননি, ওই যুবতীর সম্মতিতেই লিভ ইন সম্পর্কে রয়েছে তারা। আদালত নাগরিকদের অধিকার সুরক্ষার কথাও বলা হয়।

হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় যে ওই যুগলকে যেন গ্রেফতার না করা হয় এবং মহিলা পিটিশনারের পরিবারের সদস্যরা যেন তাদের কোনও ক্ষতি না করে। পরিবারের সদস্যরা তাদের বাড়িতে যেতে পারবে না বা সরাসরি বা তৃতীয় কোনও মাধ্যমে যোগাযোগ করতে পারবে না। আগামী ৮ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Follow Us