AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিবাহিত মহিলার সঙ্গে বিছানায় প্রেমিক! হাতেনাতে ধরে ফেলতেই গ্রামবাসীরা এমন কাজ করল…

Crime: বছর চল্লিশের এক মহিলা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন গ্রামেরই এক যুবকের সঙ্গে। লুকিয়ে লুকিয়ে তারা দেখা করত। কিছুদিনের মধ্যেই গ্রামবাসীরা বিষয়টি জানতে পারে। ওই যুবক ও মহিলাকে সতর্ক করা হয়। কিন্তু এরপরও তারা থামেনি।

বিবাহিত মহিলার সঙ্গে বিছানায় প্রেমিক! হাতেনাতে ধরে ফেলতেই গ্রামবাসীরা এমন কাজ করল...
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Sep 13, 2024 | 8:08 PM
Share

রাঁচী: স্বামী-সন্তান রয়েছে, তারপরও জড়িয়ে পড়েছিলেন অন্য এক যুবকের সঙ্গে। বিষয়টি ভালভাবে নেয়নি গ্রামবাসীরা। সতর্কও করা হয়েছিল, তবুও থামেননি মহিলা। গ্রামবাসীরাও সুযোগের অপেক্ষায় ছিল। চার সন্তানের মায়ের সঙ্গে যুবককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলল। এরপরই তাদের উচিত শিক্ষা দিতে এমন পদক্ষেপ করল যে গোটা গ্রামে ঢি পড়ল।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। সেখানে বছর চল্লিশের এক মহিলা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন গ্রামেরই এক যুবকের সঙ্গে। লুকিয়ে লুকিয়ে তারা দেখা করত। কিছুদিনের মধ্যেই গ্রামবাসীরা বিষয়টি জানতে পারে। ওই যুবক ও মহিলাকে সতর্ক করা হয়। কিন্তু এরপরও তারা থামেনি। চলতি সপ্তাহেই ওই যুবক যখন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেই সময় গ্রামবাসীরা চড়াও হয়। আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে।

এরপরই ওই মহিলা ও যুবককে টেনে বাড়ি থেকে বের করা হয়। তাদের জুতোর মালা পরিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। ঢাকঢোল বাজিয়ে সকলকে জানানো হয় তাদের কীর্তি। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।

গ্রামবাসীরা জানান, ওই মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। চার সন্তানও রয়েছে। কিন্তু তারপরও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন মহিলা। তাদের শিক্ষা দেওয়ার জন্যই জুতোর মালা পরে ঘোরানো হয়। কিন্তু এভাবে হেনস্থা করায় পুলিশ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভিডিয়ো দেখে শনাক্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।

Follow Us