AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assembly: নজিরবিহীন ছবি, সারা রাত বিধানসভার মেঝেতেই বালিশ-বিছানা পেতে থেকে গেলেন বিধায়করা, কী এমন বললেন মন্ত্রী!

Assembly: আসলে শুক্রবার ওই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। কর্মরত মহিলাদের হস্টেল সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী অবিনাশ গেহলট বিরোধীদের আক্রমণ করেন বলে অভিযোগ।

Assembly: নজিরবিহীন ছবি, সারা রাত বিধানসভার মেঝেতেই বালিশ-বিছানা পেতে থেকে গেলেন বিধায়করা, কী এমন বললেন মন্ত্রী!
বিধানসভায় বসে আছেন বিধায়করাImage Credit: twitter
| Updated on: Feb 22, 2025 | 10:21 AM
Share

জয়পুর: দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভায় বিক্ষোভের নানা ধরনের ছবি দেখা গিয়েছে। কোথাও ভাঙচুর করা হয়েঠে টেবিল-চেয়ার, কোথাও আবার বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে সোজা ঝাঁপ দিতে গিয়েছেন বিধায়করা। আর এবার এক অভিনব ছবি দেখা গেল রাজস্থান বিধানসভায়। সারা রাত বিধানসভাতেই বসে রইলেন একদল বিধায়ক। সেখানেই পাতা হল বিছানা-বালিশ।

আসলে শুক্রবার দিনভর চরম উত্তেজনা ছিল রাজস্থান বিধানসভায়। বাজেট অধিবেশন চলছে সেখানে। তারই মাঝে শুক্রবার সাসপেন্ড করা হয়েছে বিরোধী দল তথা কংগ্রেসের ৬ বিধায়ককে। অধিবেশনের বাকি দিনগুলোতে তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। সেই তালিকায় রয়েছেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা, উপ বিরোধী দলনেতা রামকেশ মীনা, জাকির হুসেন গেসাওয়াট, হাকিম আলি ও সঞ্জয় কুমার যাদব।

সাসপেন্ড হওয়ার পর প্রথমে অধিবেশন কক্ষে বসেই বিক্ষোভ দেখান ওই বিধায়করা। রাত হয়ে যাওয়ার পরও সেই কক্ষ থেকে নড়েননি বিধায়করা। পরে দেখা যায়, রাতে ওই ঘরেই বিছানা পেতে শুয়ে পড়েন বিধায়করা।

আসলে শুক্রবার ওই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক মন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। কর্মরত মহিলাদের হস্টেল সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী অবিনাশ গেহলট বিরোধীদের আক্রমণ করেন বলে অভিযোগ। তিনি বলেন, “২০২৩-২৪ বাজেটেও আপনারা আপনাদের দাদি ইন্দিরা গান্ধীর নামে স্কিমের নামকরণ করেছিলেন।” তাঁর এই মন্তব্যেই বেজায় চটে যান কংগ্রেস বিধায়করা। তাঁরা স্লোগান দিতে শুরু করেন।

এই ঘটনার জেরে তিনবার বিধানসভার অধিবেশন স্থগিত করে দিতে হয়। শাসক দল দাবি করে, এই মন্তব্যের মধ্যে কোনও ভুল নেই। কংগ্রেস দাবি করে, আসলে নিজেদের ভুল লুকোতেই এভাবে বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। এই চাপান-উতোরের পরই কংগ্রেস সারা রাত বিক্ষোভ দেখান বিধানসভায়।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?