AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘গেস করুন কংগ্রেস ক’টা আসনে জিতেছে?’, ইমোজি দিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর

PM Modi on Congress: এ দিন চার রাজ্যে বিধান পরিষদের ফল প্রকাশ হয়। উত্তর প্রদেশে ১১টি আসনের মধ্যে চার আসনে আপাতত জয়ী হয়েছে বিজেপি। কর্নাটকে চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে মহারাষ্ট্র ও বিহারেও মোটামুটি ভালো ফল করেছে বিজেপি। 

PM Narendra Modi: 'গেস করুন কংগ্রেস ক'টা আসনে জিতেছে?', ইমোজি দিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Oct 28, 2026 | 6:49 PM
Share

নয়া দিল্লি: সরাসরি কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। চারটি বড় রাজ্যে বিধান পরিষদের নির্বাচন (MLC Election) হয়েছে। আজ ফল প্রকাশ হতেই দেখা গেল, একটিতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস (Congress)। তাদের এই শোচনীয় ফল নিয়েই এবার একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন চার রাজ্যে বিধান পরিষদের ফল প্রকাশ হয়। উত্তর প্রদেশে ১১টি আসনের মধ্যে চার আসনে আপাতত জয়ী হয়েছে বিজেপি। কর্নাটকে চার আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে মহারাষ্ট্র ও বিহারেও মোটামুটি ভালো ফল করেছে বিজেপি।

এই ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “উত্তর প্রদেশ, কর্নাটক, বিহার ও মহারাষ্ট্র- চারটি বড় রাজ্যে ২৮টি আসনে বিধান পরিষদ নির্বাচন হয়েছে। ব্যালট পেপার ব্যবহার করেই ভোট হয়েছে। কংগ্রেস ক’টা আসনে জয়ী হয়েছে, গেস করুন।”

Follow Us