AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cabinet: বদলে যাচ্ছে কেরলের নাম, ঝুলে রইল পশ্চিমবঙ্গের আবেদন

কেরল বিধানসভায় প্রথমে একটি প্রস্তাব পাশ হয়। তাতে কিছু প্রযুক্তিগত ভুলের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরে আবারও একটি প্রস্তাব পাশ হয়। এই নাম বদলের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রতিটি ভাষায় নাম বদলে কথা বলেছিলেন তিনি।

Cabinet: বদলে যাচ্ছে কেরলের নাম, ঝুলে রইল পশ্চিমবঙ্গের আবেদন
Image Credit: PTI
| Updated on: Feb 24, 2026 | 5:11 PM
Share

নয়া দিল্লি: বদলে যাচ্ছে আস্ত একটি রাজ্যের নাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরলের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেরলে নাম বদলে ‘কেরলম’ করা হবে বলে জানানো হয়েছে। নাম বদলের জন্য আগেই প্রস্তাব পাশ হয়েছে কেরল বিধানসভায়। এরপর কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়। দীর্ঘদিন ধরে সেই দাবি জানিয়ে এসেছে তৃণমূল সরকার। সেই নাম বদলের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি একটি বিল রেফার করবেন, যার নাম হবে ‘কেরালা বিল, ২০২৬’। কেরল বিধানসভায় সেই বিল পাঠানো পর কেন্দ্রীয় সরকার প্রেসিডেন্টের সুপারিশে কেরলের নাম বদল করা হবে। কেরল বিধানসভায় প্রথমে একটি প্রস্তাব পাশ হয়। তাতে কিছু প্রযুক্তিগত ভুলের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরে আবারও একটি প্রস্তাব পাশ হয়। এই নাম বদলের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রতিটি ভাষায় নাম বদলে কথা বলেছিলেন তিনি।

আদতে মালয়ালম ভাষায় কেরলকে বলা হয় কেরলম। মালয়ালম  ও অন্য সব ভাষাভাষির মানুষের মধ্য ঐক্যের বার্তা দিতেই এই নাম বদলের উদ্যোগ নেন বিজয়ন।

পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার আর্জি বারবার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তরফেও ২০১৮ সালে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাঠানো হয়েছিল। রাজ্য সরকারের প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গের নাম বদলে সব ভাষাতেই ‘বাংলা’ লেখা হোক। মমতার যুক্তি ছিল, পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ায় সব ক্ষেত্রেই সবার পিছনে থাকতে হয়, এছাড়া পূর্ববঙ্গ বলে যেহেতু এখন আর কিছু নেই, তাই পশ্চিমবঙ্গ নামেরও কোনও মানে নেই। তবে বিদেশ মন্ত্রকের তরফে যুক্তি দেওয়া হয় যে, পড়শি রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে রাজ্যের প্রস্তাবিত নাম প্রায় এক হয়ে যাচ্ছে। রাজ্যের সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি, প্রস্তাবটি খারিজও করা হয়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ বিষয়ে অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধু সে কথাই জানাচ্ছেন তিনি।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ