AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাওয়ায় উড়ছে কড়কড়ে ৫০০-র নোট, হাইওয়েতে টাকা কুড়োনোর ধুম! কোথা থেকে এল?

Money Recovery: হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি 'ছোটা হাতি' টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। পুলিশ এসে দেখে, টেম্পোর ভিতরে কয়েকটি বাক্স রাখা।

হাওয়ায় উড়ছে কড়কড়ে ৫০০-র নোট, হাইওয়েতে টাকা কুড়োনোর ধুম! কোথা থেকে এল?
উদ্ধার হওয়া টাকা।Image Credit: Twitter
| Updated on: May 12, 2024 | 7:51 AM
Share

বিজয়ওয়াড়া: কথায় বলে, ভোটের আগে টাকা ওড়ে। সেই প্রবাদই অক্ষরে অক্ষরে সত্যি হল। রাত-বিরেতে রাস্তায় উড়তে দেখা গেল ৫০০ টাকার নোট। চালকরা লক্ষ্য করতেই গাড়ি থামিয়ে ছুটলেন টাকার পিছনে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়েই টাকা কুড়োনোর ধুম। পুলিশও এসে নাকানি-চোবানি খেল ভিড় সামাল দিতে। কিন্তু কোথা থেকে এল এত টাকা? রাস্তার ধারে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ডালা খুলতেই হয়ে গেল রহস্যের সমাধান। দেখা গেল, থরে থরে সাজানো নোটের বান্ডিল।

লোকসভার চতুর্থ দফা ভোটের আগেই অন্ধ্র প্রদেশ থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কমপক্ষে নগদ ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। জানা গিয়েছে, পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরেই কোটি কোটি টাকার হদিস পায় পুলিশ।

কী হয়েছিল?

হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ‘ছোটা হাতি’ টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। পুলিশ এসে দেখে, টেম্পোর ভিতরে কয়েকটি বাক্স রাখা। তার ভিতরেই থরে থরে সাজানো কোটি কোটি টাকার বান্ডিল।

পথচলতি লোকজন গাড়ির চালককে উদ্ধার করতে এসেই বিষয়টি জানতে পারেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে। জানানো হয়েছে, ওই গাড়ি থেকে মোট ৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনার মুূখে পড়ে। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য গোপালপুরম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ফ্লাইং স্কোয়াড এসে টাকা বাজেয়াপ্ত করে এবং টাকা গণনা করে। তবে এই টাকা কার এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় এত বড় অঙ্কের নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনা অন্ধ্র প্রদেশে এটাই প্রথম নয়। গত ১০ মে-ও পুলিশ পাইপ বোঝাই একটি ট্রাক থেকে প্রায় ৮ কোটি টাকা উদ্ধার করে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনে আগামিকাল, ১৩ মে  ভোটগ্রহণ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?