AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

N Chandrasekaran: বছরে আয় ১৫৮ কোটি টাকা, ৪০ বছর পর TATA ছাড়লেন চন্দ্রশেখরন

TATA Sons: চন্দ্রশেখরকে পুনরায় দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে বোর্ডে আলোচনা আগেই শুরু হয়েছিল। কিন্তু সেই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই পরিস্থিতিতে চন্দ্রশেখরন নিজেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে কাউকে মনোনীত করার জন্য বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

N Chandrasekaran: বছরে আয় ১৫৮ কোটি টাকা, ৪০ বছর পর TATA ছাড়লেন চন্দ্রশেখরন
Image Credit: Getty Image
| Updated on: Aug 12, 2026 | 2:59 PM
Share

নয়া দিল্লি: টাটা সন্স (TATA Sons)-এর চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন এন চন্দ্রশেখরন। ২০২৭-এর ফেব্রুয়ারিতে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ততদিন পর্যন্ত তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আগামী ১৮ অগস্ট সংস্থার শেয়ারহোল্ডারদের ভোট রয়েছে। তার আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

চন্দ্রশেখরকে পুনরায় দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে বোর্ডে আলোচনা আগেই শুরু হয়েছিল। কিন্তু সেই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই পরিস্থিতিতে চন্দ্রশেখরন নিজেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে কাউকে মনোনীত করার জন্য বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তিনি মনে করেন লিডারশিপ নিয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন।

টিসিএসের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ চন্দ্রশেখরন ২০১৭ সালে টাটা সন্স-এর দায়িত্ব নেন। টিসিএসে প্রায় ৩০ বছর কাজ করেছেন তিনি।

টাটা গ্রুপের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, চন্দ্রশেখরন ২০০৯ থেকে টিসিএসের সিইও ও এমডি ছিলেন। ১৯৮৭ সাল থেকে টাটা-য় যোগ দেন তিনি। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষে ১৫৮.৬ কোটি টাকা আয় করেছেন তিনি। এর মধ্যে ১৭.৯ কোটি টাকা বেতন রয়েছে, সঙ্গে অ্যালাউন্স, কমিশন। গত পাঁচ বছরে মোট ৩৮৫ কোটি টাকা আয় করেছেন তিনি। ভারতের সর্বাধিক বেতনপ্রাপ্ত কর্পোরেট এক্সিকিউটিভদের মধ্য়ে একজন চন্দ্রশেখরন। ২০২৫-এ ১৫৫ কোটি, ২০২৪-এ ১৩৪.৮ কোটি টাকা আয় করেছেন তিনি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা