Narendra Modi: মনোনয়নের সকালে আবেগঘন মোদী, চোখের কোণে জল, ধরে এলো গলা…
Narendra Modi: সোমবারই বারাণসীতে পৌঁছে যান নমো। ৬ কিলোমিটার রোড শো করেন তিনি। রোড শো শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতেই রাত্রিবাস করেন। ২০১৪ সালে প্রথমবার এই বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালের পর আবারও ২০২৪ সালে বারাণসী থেকে বিজেপির প্রার্থী তিনি।

বারাণসী: আজ মঙ্গলবার কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট তাঁর। কাশীর সঙ্গে নিজের সম্পর্ককে তিনি ব্যাখ্যা করলেন, ‘অদ্ভুত, অভিন্ন, অপ্রতিম’ বলে। বারাণসী থেকে লোকসভা ভোটে লড়ছেন নরেন্দ্র মোদী। আজ মনোনয়ন জমা দেবেন তিনি। সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ ২০ জন কেন্দ্রীয় মন্ত্রী। থাকবেন ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীও।
সোমবারই বারাণসীতে পৌঁছেছেন নমো। ৬ কিলোমিটার রোড শো করেন তিনি। রোড শো শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বারাণসীতেই রাত্রিবাস করেন। ২০১৪ সালে প্রথমবার এই বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও জয়ী হন এখান থেকেই। আবারও ২০২৪ সালে বারাণসী থেকে বিজেপির প্রার্থী তিনি।
अपनी काशी से मेरा रिश्ता अद्भुत है, अभिन्न है और अप्रतिम है… बस यही कह सकता हूं कि इसे शब्दों में व्यक्त नहीं किया जा सकता! pic.twitter.com/yciriVnWV9
— Narendra Modi (@narendramodi) May 14, 2024
अपनी काशी से मेरा रिश्ता अद्भुत है, अभिन्न है और अप्रतिम है… बस यही कह सकता हूं कि इसे शब्दों में व्यक्त नहीं किया जा सकता! pic.twitter.com/yciriVnWV9
— Narendra Modi (@narendramodi) May 14, 2024
নরেন্দ্র মোদী আজ সকালে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘২০১৪ সালে আমি যখন কাশী আসি আমার মনে হয়েছিল, আমি এখানে এসেছি এমন নয় বা কেউ আমাকে পাঠিয়েছে এমনও নয়। আমায় মা গঙ্গা ডেকেছে। ১০ বছর কেটে গিয়েছে। কাশীর সঙ্গে এখন আমার এমন বন্ধন তৈরি হয়েছে যে আমি বলতে পারি আমার কাশী। একজন মায়ের তার সন্তানের সঙ্গে যে সম্পর্ক, আমার সঙ্গে কাশীর সেই সম্পর্ক। লোকতন্ত্র, তাই মানুষের কাছে আশীর্বাদ চাইব, মানুষ আশীর্বাদ দেবেনও। তবে এই সম্পর্ক জনপ্রতিনিধির নয়, এই সম্পর্ক আলাদা অনুভূতির যা আমি অনুভব করি।’ কথাগুলি বলতে বলতে চোখ ভিজে আসছিল তাঁর, গলা ধরে আসছিল আবেগে।
