NCPI: ‘কেন ব্যবস্থা নয়?’ সুদীপ-কাকলিদের চাপে ফেলতে কোন বড় চাল অভিষেকের?

Abhishek Banerjee NCP-Issue Case: আজ কী বলবেন অভিষেকের আইনজীবী?  স্পিকারের ভূমিকা নিয়ে কী বলবেন সলিসিটর জেনারেল? নজর সেদিকেই। প্রসঙ্গত এনসিপিআই-কেও এই ইস্যুতে নোটিশ ইস্যু করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ২৫ অগস্ট নোটিস দিয়ে প্রথমে সাতদিন সময় দিয়েছিলেন স্পিকার।

NCPI: কেন ব্যবস্থা নয়? সুদীপ-কাকলিদের চাপে ফেলতে কোন বড় চাল অভিষেকের?
এনসিপিআইImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2026 | 9:39 AM

নয়া দিল্লি:  এনসিপিআই ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা, বুধবার ফের শুনানি সুপ্রিম কোর্টে। দলত্যাগ বিরোধী আইনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নে জবাব দিতে আরও চার সপ্তাহ সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছে এনসিপিআই। স্বাভাবিকভাবেই স্পিকারের তরফে বারবার সময় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে মমতা তৃণমূল।

আজ কী বলবেন অভিষেকের আইনজীবী?  স্পিকারের ভূমিকা নিয়ে কী বলবেন সলিসিটর জেনারেল? নজর সেদিকেই। প্রসঙ্গত এনসিপিআই-কেও এই ইস্যুতে নোটিশ ইস্যু করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ২৫ অগস্ট নোটিস দিয়ে প্রথম সাতদিন সময় দিয়েছিলেন স্পিকার। এরপর ২১ দিন বাড়তি সময় চান কাকলী – সুদীপরা। স্পিকারের নোটিসের জবাব দেওয়ার সময়সীমা শেষ হওয়ার দিনই আরও এক মাস সময় চেয়েছে এনসিপিআই নেতৃত্ব।

প্রসঙ্গত, তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ বিদ্রোহী হয়ে ত্রিপুরাভিত্তিক রাজনৈতিক দল ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-এর সঙ্গে যুক্ত হন এবং নিজেদের আলাদা দল হিসেবে স্বীকৃতি চান। এই ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে (দশম তফসিল) দ্রুত পদ খারিজের আবেদন জানানো হলেও লোকসভার স্পিকার ওম বিড়লা তা ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত ২৫ অগস্ট সুপ্রিম কোর্ট অভিষেকের এই মামলার শুনানি গ্রহণ করে এবং ২০ জন বিদ্রোহী সাংসদের নোটিশ জারি করে। আদালতে সলিসিটর জেনারেল জানান যে স্পিকার ইতিমধ্যেই অভিযুক্ত সাংসদদের নোটিস পাঠিয়েছেন। সময় চেয়েছেন NCPI সাংসদরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us