AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Loksabha Speaker: স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবুর সুর কি নরম হল? স্পষ্ট হবে আজই

Loksabha Speaker: মঙ্গলবার বেলা ১২টার মধ্যে অধ্যক্ষের মনোনয়ন জমা দিতে হবে। নির্বাচনপর্ব হতে পারে বুধবারই। এই পদ নিয়ে প্রথম থেকেই জোর দড়ি টানাটানি। সংখ্যা গরিষ্ঠ সাংসদের সিদ্ধান্তের ভিত্তিতে অধ্যক্ষ নির্বাচন হয়। স্পিকার হন শাসকপক্ষের। আর সাধারণত ডেপুটি স্পিকার বাছা হয় বিরোধী শিবির থেকেই।

Loksabha Speaker: স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবুর সুর কি নরম হল? স্পষ্ট হবে আজই
সংসদভবন।
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 11:19 AM
Share

নয়া দিল্লি: লোকসভা ভোটের ফলপ্রকাশ ইস্তক সবথেকে বেশি চর্চা হচ্ছে, কে হবে এবার লোকসভার অধ্যক্ষ (Speaker)। এনডিএ শিবিরের স্পিকার প্রার্থী কে, আজ মঙ্গলবারই চূড়ান্ত হয়ে যাবে সেই নাম। সূত্রের খবর, গভীর রাত পর্যন্ত এ নিয়ে আলোচনা করেন অমিত শাহ ও জেপি নাড্ডা। সূত্রের খবর, অধ্যক্ষ পদের অনড় দাবি থেকে সরে এসেছে তেলুগু দেশম পার্টি বা টিডিপি। এবার সহমতের ভিত্তিতেই অধ্যক্ষ নির্বাচন করতে চাইছে সরকার। আলাদা করে প্রার্থী দিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণের পক্ষপাতী নয় বিরোধীদের বেশিরভাগ অংশই। এমনও সূত্রের দাবি, ওম বিড়লাই আরও একবার স্পিকার হতে চলেছেন।

মঙ্গলবার বেলা ১২টার মধ্যে অধ্যক্ষের মনোনয়ন জমা দিতে হবে। নির্বাচনপর্ব হতে পারে বুধবারই। এই পদ নিয়ে প্রথম থেকেই জোর দড়ি টানাটানি। সংখ্যা গরিষ্ঠ সাংসদের সিদ্ধান্তের ভিত্তিতে অধ্যক্ষ নির্বাচন হয়। স্পিকার হন শাসকপক্ষের। আর সাধারণত ডেপুটি স্পিকার বাছা হয় বিরোধী শিবির থেকেই।

তবে এবার স্পিকার বাছাইয়ের ক্ষেত্রে একটা টানাপোড়েন চলছে। প্রথম থেকেই চন্দ্রবাবু নাইডুর টিডিপি স্পিকার পদের দাবি করে চলেছিল। এদিকে এনডিএ শরিক হিসাবে সরকারে টিডিপির ভূমিকাও যথেষ্ট। ফলে ঐক্যমত ছাড়া স্পিকার পদ নিয়ে টানাপোড়েন চলছিলই। তবে যা খবর, আপাতত টিডিপি নিজের দাবি থেকে সরে দাঁড়ানোয় কিছুটা সুবিধা হল বিজেপির।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা