AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar App: ‘আপডেট’ হয়ে গেল আধার! আর দরকার নেই হার্ড-সফট কপির, জাস্ট ছবি স্ক্যান করলেই বেরিয়ে আসবে সব তথ্য

Aadhaar App: সদ্য দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন। ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে অ্যাপটি কীভাবে মানুষের কাজে লাগতে পারে, কীভাবে তা ব্যক্তি সুরক্ষা আরও নিরাপদ করতে পারে, এর ভাল দিকগুলিও ব্যখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Aadhaar App: ‘আপডেট’ হয়ে গেল আধার! আর দরকার নেই হার্ড-সফট কপির, জাস্ট ছবি স্ক্যান করলেই বেরিয়ে আসবে সব তথ্য
Image Credit: X
| Updated on: Apr 09, 2025 | 5:33 PM
Share

নয়া দিল্লি: বড় আপডেট আধারে। চালু হয়ে যাচ্ছে নতুন স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার। এতদিন হোটেল, কলেজ এবং অন্যান্য জায়গায় আপনার পরিচয়পত্রের জন্য আধার কার্ডের সফট এবং হার্ড কপি চাওয়া হতো, কিন্তু এখন থেকে তা আর হবে না। UIDAI আধার কার্ডে স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার যুক্ত করেছে। এবার আপনার স্মার্টফোনের সাহায্যে কেবল আপনার মুখ স্ক্যান করেই হয়ে যাবে সব কাজ। বেরিয়ে আসবে আপনার ‘আধার ডিটেইলস’। দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন।

সদ্য দিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করেন। ডিজিটাল উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে অ্যাপটি কীভাবে মানুষের কাজে লাগতে পারে, কীভাবে তা ব্যক্তি সুরক্ষা আরও নিরাপদ করতে পারে, এর ভাল দিকগুলিও ব্যখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পোস্ট করেন এক্স হ্যান্ডেলেও। 

অশ্বিনী বৈষ্ণবের মতে, এর ফরে আধার যাচাই খুবই সহজ হবে। ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। শুধু প্রয়োজন স্মার্টফোনের। মন্ত্রী বলছেন, এখন আর আপনাকে আপনার আধার কার্ডের কপি হার্ড এবং সফট কপিতে দিতে হবে না। বরং, স্মার্টফোনের সাহায্যে আপনার মুখ স্ক্যান করে আধার নম্বর যাচাই করা যেতে পারে।

কীভাবে কাজ করবে ফেস অথেনটিকেশন? 

আধার কার্ডের ফেস অথেনটিকেশন ব্যবহার করতে, আপনাকে আপনার স্মার্টফোনে নতুন আধার অ্যাপ ইনস্টল করতে হবে। নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার পরেই আপনি যে কারও মুখ স্ক্যান করে আধার যাচাই করতে পারবেন। এতে, সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনার স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে। তবে বর্তমানে আধার কার্ডের ফেস অথেনটিকেশন ফিচারটি বিটা টেস্টিং ভার্সনে পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে সাধারণ মানুষকে এটি ব্যবহার করার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?