New Rent Rules 2025: বাড়িওয়ালা বললেই খালি করতে হবে বাড়ি! ভাড়ার নয়া নিয়মে কী কী বদল?

Landlord and Rented House: নতুন নিয়মে আপনি কী করবেন? সরকার সাফ জানিয়ে দিয়েছে, বাড়িভাড়ার চুক্তি বা ‘রেন্ট এগ্রিমেন্ট’ আর ফেলে রাখা যাবে না। কেউ ভাড়া নিলে, সেই তারিখের ৬০ দিনের মধ্যে অনলাইনেই চুক্তি নথিভুক্ত করতে হবে। হাতে লেখা স্ট্যাম্প পেপার আর চলবে না। বদলে কাজ হবে ডিজিটালি।

New Rent Rules 2025: বাড়িওয়ালা বললেই খালি করতে হবে বাড়ি! ভাড়ার নয়া নিয়মে কী কী বদল?
বাড়িওয়ালা চাইলেই এবার... এল নতুন আইন!Image Credit source: Frédéric Soltan/Corbis via Getty Images

Dec 01, 2025 | 4:11 PM

আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? কিম্বা আপনি বাড়ি ভাড়া দিয়েই উপার্জন করেন? তাহলে কিন্তু এই খবরটা শুধুমাত্র আপনারই জন্য। সে আপনি বাড়িওয়ালা হোন বা ভাড়াটে—আপনি কি জানেন বাড়ি ভাড়ার নিয়ম পুরোপুরি বদলে গেল? চলতি মাসেই কেন্দ্র নিয়ে এল ‘হোম রেন্ট রুলস ২০২৫’। এতদিন মৌখিক কথার ঊপর ভিত্তি করে যে ভাড়ার বাজার চলত, তাতেই এবার পড়ল আইনি সিলমোহর।

নতুন নিয়মে আপনি কী করবেন? সরকার সাফ জানিয়ে দিয়েছে, বাড়িভাড়ার চুক্তি বা ‘রেন্ট এগ্রিমেন্ট’ আর ফেলে রাখা যাবে না। কেউ ভাড়া নিলে, সেই তারিখের ৬০ দিনের মধ্যে অনলাইনেই চুক্তি নথিভুক্ত করতে হবে। হাতে লেখা স্ট্যাম্প পেপার আর চলবে না। বদলে কাজ হবে ডিজিটালি। আর যদি কেউ এই নিয়ম না মানেন, তাহলে তাঁকে গুণতে হতে পারে ৫ হাজার টাকা জরিমানা।

এর ফলে কী সুবিধা?

এর ফলে বিরাট সুবিধা পেলেন ভাড়াটিয়ারা। এবার উচ্ছেদ নিয়ে ভয়ের দিন শেষ। বাড়িওয়ালা চাইলেই আর দুম করে তুলে দিতে পারবেন না ভাড়াটিয়াদের।

এবার কাউকে তুলতে গেলে দিতে হবে কিছুটা সময়। কতদিন? নতুন আইন বলছে বাড়িওয়ালা চাইলেই আপনাকে কাল বেরিয়ে যাওয়ার জন্য বলতে পারবেন না। বাড়ি খালি করা বা ভাড়া বাড়ানোর জন্য অন্তত ৩ মাস আগে লিখিত নোটিস দিতে হবে বাড়িওয়ালাকে।

নতুন আইনে গায়ের জোরে কাউকে উচ্ছেদ করাও যাবে না। একমাত্র ‘রেন্ট ট্রাইবুনাল’-এর নির্দেশ ছাড়া কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না।

যদি কোনও বাড়িওয়ালা আপনার ঘর পরিদর্শন করতে চান, তাহলে তিনি যখন ইচ্ছা আপনার বাড়িতে ঢুকতে পারবেন না। বদলে তার অন্তত ২৪ ঘণ্টা আগে বাড়িওয়ালাকে এই বিষয়ে জানাতে হবে।

নতুন আইনে কিন্তু বিদ্যুৎ বা জল পাইপলাইন কেটে দিয়ে চাপ সৃষ্টি করাও এখন দণ্ডনীয় অপরাধ। ২০২১ সালের ‘মডেল টেন্যান্সি অ্যাক্ট’-এর উপর ভিত্তি করে তৈরি এই নিয়ম বাড়িওয়ালা ও ভাড়াটে—উভয়েরই স্বার্থরক্ষা করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Follow Us