AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা

অভিযোগের ভিত্তিতে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত, সাগরিকা ঘোষ, সুদীপ রাহা সহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে।

ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা
| Edited By: | Updated on: Apr 22, 2025 | 8:53 AM
Share

নয়া দিল্লি: ২০২৪-এর এপ্রিলে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল সাংসদ এবং দলীয় নেতৃত্ব যে অবস্থান-বিক্ষোভ করেছিল, তার জন্য ১০ সাংসদ এবং নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।

দিল্লি পুলিশের আগাম অনুমতি ছাড়া ওই বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, যে জায়গায় তৃণমূল অবস্থানে বসেছিল, সেখানে আগে থেকে নিষেধাজ্ঞা ছিল বলেও জানা গিয়েছে। ফলে, অবরোধ এবং আইন অমান্য করার অভিযোগ উঠেছে সাংসদদের বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাকেত, সাগরিকা ঘোষ, সুদীপ রাহা সহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। আগামী ৩০ এপ্রিল এই সমন জারির প্রেক্ষিতে শুনানি রয়েছে। ওই দিন দলীয় সাংসদ ও নেতাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর সিবিআই, ইডি, এনআইএ ও আয়কর দফতরের প্রধানদের সরানোর দাবি জানিয়ে এই বিক্ষোভ দেখিয়েছিলেন সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন শান্তনু সেন, অর্পিতা ঘোষ, আবীর রঞ্জন বিশ্বাস।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে