AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India on Pakistan: ‘আমরা নই, ধর্মস্থানে হামলা করেছে ওরাই’, পাক হামলায় গুরুদোয়ারায় মৃত ৩

India on Pakistan: মঙ্গলবার রাতে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে, তাতে কেঁপে গিয়েছে পাকিস্তান। একের পর এক মিথ্যা দাবি করতে শুরু করেছে তারা।

India on Pakistan: 'আমরা নই, ধর্মস্থানে হামলা করেছে ওরাই', পাক হামলায় গুরুদোয়ারায় মৃত ৩
Image Credit: twitter
| Updated on: May 08, 2025 | 7:41 PM
Share

নয়া দিল্লি: ভারত হামলা করেছে জঙ্গিদের ডেরায়। কোনও ধর্মীয় স্থানে নয়। এ কথা স্পষ্ট জানিয়ে দিল ভারত। শুধু তাই নয়, ভারতের অভিযোগ, পাকিস্তানই শিখদের ধর্মীয় স্থানে হামলা চালিয়েছে। তিনজনের মৃত্যু হয়েছে সেই হামলায়।

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত যেভাবে প্রত্যাঘাত করেছে তাতে নড়েচড়ে বসেছে পাকিস্তান। ভারত যখন সাফ জানিয়ে দিয়েছে যে জঙ্গি ছাড়া আর কাউকে মারা হয়নি, সেখানে পাকিস্তান ছবি তুলে ধরে দাবি করেছে, তাদের মসজিদে আঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিস্রি পরিষ্কার জানিয়ে দেন, পাকিস্তান তাদের জঙ্গি শিবির লুকোতে মসজিদগুলি ব্যবহার করত। ভারত সেই জঙ্গি শিবিরে হামলা চালিয়েছে, কোনও মসজিদে নয়। এই প্রসঙ্গেই তিনি বলেন, ভারত কোনও ধর্মীয় স্থানকে নিশানা করেনি। বরং, পাকিস্তান শিখ ধর্মস্থান গুরুদোয়ারায় হামলা করেছে।

কাশ্মীরের পুঞ্চে একটি গুরুদোয়ারায় পাক হামলায় তিনজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন বিক্রম মিস্রি।

এদিন কার্যত আরও একবার পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারত। কীভাবে বারবার পাকিস্তানের নাম সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়েছে, সে কথা এদিন উল্লেখ করেন বিক্রম মিস্রি। তিনি বলেন, “ওসামা বিন লাদেনকে কারা আশ্রয় দিয়েছিল, আর কারা তাকে শহিদ বলেছিল, সে কথা কে ভোলেনি।”

Follow Us