BREAKING: পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ধ্বংস, পাইলটকে গ্রেফতার করল ভারত

জয়সালমীরে নামানো হয় পাকিস্তানের F-16 বিমানকে। ওই বিমানের পাইলটকে জীবন্ত অবস্থায় ধরেছে ভারত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

BREAKING: পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ধ্বংস, পাইলটকে গ্রেফতার করল ভারত

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 09, 2025 | 7:45 PM

বড় খবর। পাকিস্তানের যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ভারত। জয়সালমীরে নামানো হয় পাকিস্তানের F-16 বিমানকে। ওই বিমানের পাইলটকে জীবন্ত অবস্থায় ধরেছে ভারত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পরই গায়ে ফোস্কা পড়েছে পাকিস্তানের। পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে তারা। রাত হতেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি থেকে শুরু করে রাজস্থানের জয়সালমীর, পঞ্জাব সহ একাধিক জায়গায় হামলার চেষ্টা করছে। হামাসের কায়দায় ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করছে পাকিস্তান। তবে তা প্রতিহত করেছে ভারত।

ভারতে হামলা চালাতে এসেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ধ্বংস করা হয়েছে এফ-১৬ যুদ্ধবিমান। একটা নয়, তিন-তিনটে যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। একটি এফ-১৬ এবং দুটি এফ-১৭ যুদ্ধবিমান বলেই জানা গিয়েছে।

এরইমধ্য়ে জয়সালমীরে যে এফ-১৬ বিমানটিকে নামানো হয়েছে, তার পাইলটকে হাতেনাতে ধরেছে ভারত। জানা গিয়েছে, বিমানে আঘাত হানতেই ওই পাইলট প্যারাসুট দিয়ে ভারতের ভূখণ্ডে নামতে বাধ্য হয়। এরপরই তাঁকে হাতেনাতে ধরেছে।  যুদ্ধ আবহে পাক পাইলটের ধরা পড়ায় ভারত অবশ্যই বড় মাইলেজ পেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us