PM Modi in Rajya Sabha: অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূল আদালতের উপর চাপ তৈরি করছে: মোদী
PM Modi Speech: রাজ্যসভায় জবাবি ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় রাজ্যসভা জুড়ে তুমুল স্লোগান বিরোধী সাংসদদের। তবে উত্তাল আবহের মধ্যে নিজের বক্তৃতা শুরু করেন মোদী। স্লোগান তোলায় খোঁচা দেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গেকে। বয়সের কথা মনে করিয়ে বলেন, 'আপনি বসেই স্লোগান দিন।'

নয়াদিল্লি: রাষ্ট্রপতির ভাষণের পর রাজ্যসভায় জবাবি ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় রাজ্যসভা জুড়ে তুমুল স্লোগান বিরোধী সাংসদদের। তবে উত্তাল আবহের মধ্যে নিজের বক্তৃতা শুরু করেন মোদী। স্লোগান তোলায় খোঁচা দেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গেকে। বয়সের কথা মনে করিয়ে বলেন, ‘আপনি বসেই স্লোগান দিন।’
এদিন মোদীর ভাষণ শুরুর পরেই ওয়াক-আউট করতে দেখা যায় বহু বিরোধী সাংসদদের। তাঁদেরকেও খোঁচা দিতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ‘কিছু লোকজন দেখলাম এখনই হাঁপিয়ে উঠেছেন। কিন্তু মনে রাখবেন, আপনাদেরও উত্তর দিতে হবে।’ পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় তাঁকে। মোদী বলেন, ‘লালকেল্লা থেকে কংগ্রেসের প্রধানমন্ত্রীদের দেওয়া ভাষণগুলির বিশ্লেষণ করুন। বুঝতে পারবেন, ওনাদের কোনও দূরদৃষ্টি ছিল না। তাই দেশকে এতটা পিছিয়ে পড়তে হয়েছে। আমাদের প্রচুর শক্তি তো কংগ্রেসের ভুল শোধরাতেই কেটে গিয়েছে। ভবিষ্যতের ভারতের কথা ভেবে আমরা নীতি তৈরি করেছি। তাই আজ দেশ শুধু নীতির ভিত্তিতে চলে। ‘
রাজ্যসভার জবাবি ভাষণে মোদীর মুখে উঠে এল বাংলার প্রসঙ্গ। তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে কটাক্ষ করলেন তিনি। তারপর রাজ্যসভায় উপস্থিত তৃণমূল সাংসদদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘নির্মম সরকারের যত রেকর্ড ছিল, সব এরা ভেঙে দিয়েছে। ওখানকার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু নিজেদের ক্ষমতা জিইয়ে রাখা ছাড়া এরা সেই নির্মমতাকেই প্রশ্রয় দিচ্ছেন।’ মোদীর সংযোজন, ‘পৃথিবীর প্রতিটি দেশ অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছে, এরা (তৃণমূল) অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে যাচ্ছে, আদালতের উপর চাপ বাড়াচ্ছে। এই অনুপ্রবেশকারীরা যুব প্রজন্মের চাকরি ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু তাঁরা এসবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে। ‘
বিস্তারিত আসছে…
