AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: আহত অবস্থায় পড়েছিলেন জটায়ু, সেই লেপক্ষীতে ভজন গাইলেন মোদী

PM Modi at Veerbhadra Temple: রাবণের সঙ্গে যুদ্ধের পর ডানা কাটা অবস্থায় পড়েছিলেন জটায়ু। জায়গাটার নাম ছিল লেপক্ষী। এখন অন্ধ্র প্রদেশে অবস্থিত। এদিন সেই লেপক্ষীর বীরভদ্র মন্দিরে ভজন গাইলেন নরেন্দ্র মোদী। তেলেগু ভাষায় রঙ্গনাথ রামায়ণের শ্লোকও শোনেন তিনি।

Video: আহত অবস্থায় পড়েছিলেন জটায়ু, সেই লেপক্ষীতে ভজন গাইলেন মোদী
বাীরভদ্র মন্দিরে প্রধানমন্ত্রী মোদীImage Credit: ANI
| Updated on: Jan 16, 2024 | 4:50 PM
Share

হায়দরাবাদ: অযোধ্যায় রম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ১১ দিনের বিশেষ আচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জানুয়ারি), অন্ধ্র প্রদেশের লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে প্রার্থনা করলেন তিনি। প্রধানমন্ত্রী মোদীকে মন্দিরে ‘শ্রী রাম জয় রাম’ ভজন করতে দেখা যায়। এরপর, তেলেগু ভাষায় রঙ্গনাথ রামায়ণের শ্লোকও শোনেন তিনি। রামায়ণে উল্লেখ রয়েছে লেপক্ষীর। অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানের ঠিক ৬ দিন আগে এই স্থানে এলেন প্রধানমন্ত্রী মোদী।

সীতাকে অপহরণের সময় লঙ্কারাজ রাবণকে আক্রমণ করেছিলেন জটায়ু। রাবণ তাঁর ডানা কেটে দিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় এই লেপক্ষীতেই পড়েছিলেন সেই স্থান জটায়ু। মৃত্যুপথযাত্রী জটায়ুই রামকে জানিয়েছিলেন, সীতাকে অপহরণ করে রাবণ দক্ষিণে নিয়ে গিয়েছেন। লেপাক্ষীতেই রাম জটায়ুকে মোক্ষ প্রদান করেছিলেন।

অযোধ্যার রাম মন্দিরে স্থআপিত জটায়ু মূর্তি

এদিন একেবারে ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সাদা ধুতির উপরে ছিল ঘিয়ে রঙের চাদর। মন্দিরের মোহান্তরা তাঁকে মন্দির চত্বর ঘুরিয়ে দেখান। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাসিকের শ্রী কালা রাম মন্দিরে গিয়েছিলেন। গোদাবরী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি এবং মারাঠি ভাষায় ভগবান রামের অযোধ্যা আগমনের শ্লোক শ্রবণ করেছিলেন তিনি।

বীরভদ্র মন্দির থেকে অন্ধ্র প্রদেশের শ্রী সত্য সাই জেলার পালাসমুদ্রমে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি ন্যাশনাল আকাদেমি অব কাস্টমস, ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড নারকোটিক্স-এর নয়া ক্যাম্পাসের উদ্বোধন করেন। এরপর তিনি যাবেন কেরলে। সন্ধ্যা সোটা সাতটায় কেরলের কোচি শহরে তাঁর একটি রোড শো করার কথা। আগামিকাল কোটডির গুরুবায়ুর মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী। থ্রিপ্রায়ারে শ্রী রামাস্বামী মন্দিরেও যাওয়ার কথা নরেন্দ্র মোদীর। এছাড়া, কেরলে বন্দর, জাহাজ এবং জলপথের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন।

Follow Us