AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Baby Show: শিশুদের জন্য ‘হেলথি বেবি শো’ কর্মসূচি কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডির, প্রশংসা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি. কিষাণ রেড্ডির হেল্থি বেবি শো কর্মসূচির প্রশংসা করে টুইটারে লিখেছেন, "এটি কেবল একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা নয়, এর ফলে শিশুরা ব্যাপকভাবে উপকৃত হবে।”

Healthy Baby Show: শিশুদের জন্য 'হেলথি বেবি শো' কর্মসূচি কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডির, প্রশংসা মোদীর
কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডির হেল্থি বেবি শো কর্মসূচি।
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 9:31 PM
Share

নয়া দিল্লি: এলাকার উন্নয়নের পাশাপাশি শিশুদের পুষ্টির দিকে খেয়াল রাখাও বিশেষ গুরুত্বপূর্ণ। এবার এমনই উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি। নিজের লোকসভা কেন্দ্র সেকেন্দ্রাবাদে ‘হেল্থি বেবি শো’ কর্মসূচির আয়োজন করেন তিনি। যার মাধ্যমে বিভিন্ন বস্তি ও কলোনি এলাকার শিশুদের সুস্থ-সবল শরীর গড়ে তুলতে প্রোটিন, আয়রন সহ বিভিন্ন খনিজ জাতীয় খাবার সহ হ্যান্ডওয়াশ, তোয়ালের মতো যাবতীয় ‘পোষণ কিট’ বিতরণ করছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি. কিষাণ রেড্ডি। আর কেন্দ্রীয় মন্ত্রীর এই কর্মসূচির বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি. কিষাণ রেড্ডির হেল্থি বেবি শো কর্মসূচির প্রশংসা করে টুইটারে লিখেছেন, “এটি কেবল একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা নয়, এর ফলে শিশুরা ব্যাপকভাবে উপকৃত হবে।”

‘হেল্থি বেবি শো’ আদতে কী? কেন্দ্রীয় মন্ত্রী তথা সেকেন্দ্রাবাদের সাংসদ জি. কিষাণ রেড্ডি টুইট করে ‘হেল্থি বেবি শো’ কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন। টুইটারে তিনি জানিয়েছেন, হেল্থি বেবি শো কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেকেন্দ্রবাদ লোকসভা কেন্দ্রের প্রতিটি বস্তি, কলোনা এবং হাউসিং সোসাইটি এলাকায় এনরোলমেন্ট ফর্ম বিতরণ করা হয়েছিল। মন্ত্রী আরও জানান, এই কর্মসূচির অধীনে সুস্থ শিশু এবং তাদের পরিবারকে শংসাপত্র এবং ‘পোশান কিটস’ দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং অপুষ্টি দূর করার প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। মন্ত্রীর দেওয়া ‘পোশান কিটস’-এর মধ্যে ছিল প্রোটিন পাউডার, আয়রন এবং ফলিক অ্যাসিড সিরাপ, কৃমির ওষুধ, প্রোটিন বিস্কুট, ঘি, খেজুর, ডায়াপার, তোয়ালে, হ্যান্ডওয়াশ, একটি ফটো ফ্রেম এবং একটি করে টেডি বিয়ার।

উল্লেখ্য, সেকেন্দ্রাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে- মুশিরাবাদ, অম্বরপেত, খৈরাতাবাদ, জুবিলি হিলস, সনৎনগর, নামপল্লি এবং সেকেন্দ্রাবাদ। এই ৭টি বিধানসভা কেন্দ্র এলাকাতেই ‘হেল্থি বেবি কিষাণ শো’ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি।