
ইটানগর: সপ্তাহ শেষেও স্বস্তি নেই প্রধানমন্ত্রীর। সকাল থেকে একের পর এক কর্মসূচিতে যোগ দিয়ে চলেছেন তিনি। সকালে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে সফরের পর, অরুণাচল প্রদেশে গেলেন প্রধানমন্ত্রী। অরুণাচলের রাজধানী ইটানগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের বাসিন্দা।
এদিন দুপুরেই অরুণাচল প্রদেশে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানাতে বিপুল জনসমাগম হয়েছিল। বাচ্চা থেকে বুড়ো- রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিলেন সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতেই তাঁর উদ্দেশে সকলে হাত নাড়েন। গাড়ির ভিতর থেকে উপস্থিত জনতার দিকে হাত নাড়েন প্রধানমন্ত্রীও।
Prime Minister Shri @narendramodi arrived to an arousing welcome in Itanagar, Arunachal Pradesh. pic.twitter.com/BhXtKSKVkV
— BJP (@BJP4India) March 9, 2024
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের তাওয়াং-এ আজ সেলা সুড়ঙ্গের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি বিশ্বের দীর্ঘতম টানেল। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই সুড়ঙ্গ তৈরি করতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, এর ফলে প্রবল তুষারপাতেও এই সুড়ঙ্গ দিয়ে যান চলাচল প্রভাবিত হবে না।
অরুণাচল প্রদেশের এই টানেলটি তাওয়াং সেক্টরের সামনের দিকের এলাকায় সেনাদের দ্রুত পৌঁছনোর ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই টানেল চিন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে। ভারতীয় সেনা জওয়ানরা দ্রুত পৌঁছে পারবেন সীমান্তে। অস্ত্র নিয়ে যাওয়াও সহজ হবে। নিরাপত্তা বাড়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নও হবে। এটি তৈরি করতে প্রায় ৮২৫ কোটি টাকা খরচ হয়েছে।