Narendra Modi : সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ফোন মোদীর, ইরানের আক্রমণের কড়া নিন্দা! আর কী কথা হল?

PM Modi talks with Saudi Arab PM : এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোন কথা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছি।" একইসঙ্গে জ্বালানি কাঠামোর ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে হামলার নিন্দা করেছেন। আলোচনায় দুই রাষ্ট্রনেতা সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।

Narendra Modi : সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ফোন মোদীর, ইরানের আক্রমণের কড়া নিন্দা! আর কী কথা হল?
সৌদি আরবের যুবরাজের সঙ্গে কথা মোদীরImage Credit source: x

Mar 28, 2026 | 7:40 PM

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আরও এক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফোনালাপের বিষয়ে জানিয়েছেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে ফোন কথা হয়েছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে আলোচনা করেছি।” একইসঙ্গে জ্বালানি কাঠামোর ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে হামলার নিন্দা করেছেন। আলোচনায় দুই রাষ্ট্রনেতা সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী আরও লেখেন, “আমরা একমত হয়েছি যে সমুদ্রপথে অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং শিপিং লাইনগুলোকে খোলা ও নিরাপদ রাখতে হবে।”

সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চিত করার জন্য যুবরাজকে ধন্যবাদও জানিয়েছেন। এই ফোনালাপ থেকে স্পষ্ট যে উপসাগরীয় অঞ্চলে ভারতের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হচ্ছে। উল্লেখ্য, এর আগে পশ্চিম এশিয়ার একাধিক দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির এক মাস পূর্ণ হল আজ। শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। আমেরিকা ও ইজ়রায়েল যৌথভাবে তেহরান, মিনাবসহ একাধিক শহরে বিমান হামলা শুরু করে। পাল্টা ইরানও হামলা চালায় ইজ়রায়েল ও পশ্চিম এশিয়ার দেশগুলিতে। কুয়েত,সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং জর্ডনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় । আমেরিকার একাধিক বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। যুদ্ধের বলি হয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ইরানেই মৃত্যু হয়েছে প্রায় ১,৯০০ জনের। ইরানের যুদ্ধের বলি হয়েছেন ৭ ভারতীয়ও। আমেরিকার ক্ষেত্রে এখনও পর্যন্ত যুদ্ধের খরচ হয়েছে ১.৪ থেকে ২.৯ বিলিয়ন ডলার পর্যন্ত। যা ভারতীয় টাকায় ১৩ হাজার ২৮০ কোটি টাকার বেশি।

Follow Us