Bangla NewsIndia Pm narendra modi speech in nitin nabins oath taking ceremony as bjp president
হতে পারি আমি প্রধানমন্ত্রী, বিজেপিতে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস: মোদী
Narendra Modi: নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। নিতিন নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমনটাই বললেন নরেন্দ্র মোদী।
বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নিতিন নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়ে, দলের দায়িত্ব নিয়েও কথা বললেন তিনি।
কী বললেন নরেন্দ্র মোদী
বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করায় নিতিন নবীনকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী।
জনসেবা আর রাষ্ট্রসেবার উপর ভিত্তি করেই চলে আমাদের সংগঠন। আদবানি, বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে বিজেপি শূন্য থেকে বিপুল উচ্চতায় পৌঁছেছে।
জে পি নাড্ডার নেতৃত্বে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত বিজেপি নিজেদের হাত শক্ত করেছে।
নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।
নিতিন নবীনকে এতদিনে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে, তাতেই নিজেকে প্রমাণ করেছেন।
নিতিন নবীন সেই প্রজন্মের মানুষ, যিনি ছেলেবেলায় রেডিও দেখেছেন, আর বর্তমানে এআই ব্যবহার করছেন।
বিজেপি এক সংস্কার, এক পরিবার। এই দলে মেম্বারশিপের থেকে বেশি রিলেশনশিপ রয়েছে। নেতৃত্ব বদলায় কিন্তু দিশা বদলায় না।
পশ্চিমবঙ্গ ও তেলঙ্গনায় বিজেপি মানুষের কন্ঠস্বর হিসেবে উঠে এসেছে। অনেকদিন ক্ষমতায় থাকলে মানুষের আস্থা কমে যায়। সেই ট্রেন্ডও ভেঙে দিয়েছে বিজেপি। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারে আগের থেকে বেশি ভোটট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।
গত দেড়-দু বছরে বিজেপির উপর মানুষের ভরসা আরও বেড়েছে। বিধানসভা থেকে শুরু করে সর্বত্র বিজেপির স্ট্রাইক রেট আগের থেকে বেশি।
আমাদের কর্মসংস্কৃতি সবাইকে নিয়ে এগিয়ে চলা। যাদের কেউ গুরুত্ব দেয় না, তাদের গুরুত্ব দিয়েছেন মোদী। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখনও আমরা আদর্শ থেকে সরে আসিনি। আমাদের আদর্শই হল, নিজের থেকে বড় দল আর দলের থেকে বড় দেশ।