AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Longest Cable Bridge: দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রকাশ্যে সেই ছবি

Longest Cable Bridge: রবিবার সেতু উদ্বোধনের পাশাপাশি বক্তব্যও রাখবেন মোদী। তার আগে পুজো দেবেন দ্বারকাধীশ মন্দিরে। এদিনই গুজরাটের প্রথম এইমস হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। রাজকোটে তৈরি হয়েছে সেই হাসপাতাল। এছাড়া অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে তৈরি হওয়া এইমস-এর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করবেন মোদী।

Longest Cable Bridge: দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রকাশ্যে সেই ছবি
খুলে গেল সুদর্শন সেতুImage Credit: twitter
| Updated on: Feb 25, 2024 | 11:28 AM
Share

নয়া দিল্লি: তৈরি হল আরও এক ইতিহাস। খুলে গেল দেশের সবথেকে দীর্ঘ কেবল ব্রিজ। রবিবার সেই সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই তিনি  সেই সেতুর ছবি প্রকাশ করেছিলেন। এবার উদ্বোধনের পর প্রকাশ্যে এল আরও বেশ কিছু ছবি। গুজরাটের দ্বারকায় খুলে যাচ্ছে সেই সেতু। নামকরণ করা হয়েছে ‘সুদর্শন সেতু’। ৯৭৯ কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে ওই সেতু। ২০১৭ সালের অক্টোবরে ২.৩ কিলোমিটার দীর্ঘ ওই সেতুর শিলান্যাস করেছিলেন মোদী। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, পুরনো দ্বারকা ও নতুন দ্বারকার মধ্যে সংযোগ স্থাপন হতে চলেছে এই সেতুর মাধ্যমে। অবশেষে বাস্তবায়িত হল সেই পরিকল্পনা।

চারটি লেনের এই সেতু ২৭.২০ মিটার চওড়া। প্রতিটি লেনের পাশে থাকছে ২.৫০ মিটার চওড়া ফুটপাথ। এই সুদর্শন সেতুর ডিজাইনেও রয়েছে কিছু বিশেষত্ব। ভগবৎ গীতার শ্লোকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সেতু। দুদিকেই রয়েছে কৃষ্ণের প্রতিকৃতি।

এর আগে এই সেতুর নাম ছিল সিগনেচার ব্রিজ। গুজরাটে ওখা বন্দরের কাছে অবস্থিত বেট দ্বারকা হল একটি দ্বীপ, যা মূল দ্বারকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটা দূরে অবস্থিত। এই দুই জায়গার মধ্যে সংযোগ স্থাপন করতেই এই সেতু তৈরি করা হয়েছে। মূল দ্বারকা শহরেই রয়েছে বিখ্য়াত দ্বারকাধীশ মন্দির।

রবিবার সেতু উদ্বোধনের পাশাপাশি বক্তব্যও রাখবেন মোদী। তার আগে এদিন তিনি পুজো দেন দ্বারকাধীশ মন্দিরে। এদিনই গুজরাটের প্রথম এইমস হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। রাজকোটে তৈরি হয়েছে সেই হাসপাতাল। এছাড়া অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে তৈরি হওয়া এইমস-এর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করবেন মোদী। পরে এদিন সন্ধ্যায় তিনি যোগ দেবেন মেগা রোড শো-তে।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর