AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Plastic Note: চিন-পাকিস্তানকে বেকায়দায় ফেলতে নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র

RBI on Plastic Note: প্লাস্টিকের নোটের আয়ু কাগজের নোটের তুলনায় বেশি হয়। এই প্লাস্টিকের নোট তৈরির জন্য পলিমার সাবস্ট্রাট শিটের প্রয়োজন। এই শিট জোগাড়ের জন্যই এবার বিডিং প্রক্রিয়া শুরু হবে। রিজার্ভ ব্যাঙ্কের নোট ছাপানোর বিভাগ মুদ্রণ জানিয়েছে, আগামী ১৮ অগস্টের মধ্যে অন্তঃর্দেশীয় ও আন্তর্জাতিক উৎপাদনকারীরা তাদের বিড জমা দিতে পারে।

Plastic Note: চিন-পাকিস্তানকে বেকায়দায় ফেলতে নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র
কী সিদ্ধান্ত নিল আরবিআই?Image Credit: PTI
| Updated on: Jul 18, 2026 | 11:29 AM
Share

নয়া দিল্লি: কাগজের নোট ঘামে-জলে ছিঁড়ে বা নষ্ট হওয়ার চিন্তা থাকবে না আর। দেশে এবার কাগজের নোটের বদলে চালু হতে পারে প্লাস্টিকের নোট। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) ইতিমধ্যেই এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পদক্ষেপ শুরু করেছে। সব কিছু ঠিক চললে, আগামী বছরই প্লাস্টিকের নোট (Plastic Note) চালু হতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কয়েক মাস আগেই কাগজের নোটের বদলে প্লাস্টিক নোট চালু করার পরিকল্পনা সামনে আনে। পটনা ও মুম্বইতে আরবিআই-র বোর্ড মিটিংয়েও এই নিয়ে আলোচনা হয়। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বিভিন্ন আন্তর্জাতিক উৎপাদনকারীদের সঙ্গে কথা বলছে পলিমার সাবস্ট্রাট শিট সরবরাহের বিষয়ে।

কেন প্লাস্টিকের নোট আনা হবে?

প্লাস্টিকের নোটের আয়ু কাগজের নোটের তুলনায় বেশি হয়। এই প্লাস্টিকের নোট তৈরির জন্য পলিমার সাবস্ট্রাট শিটের প্রয়োজন। এই শিট জোগাড়ের জন্যই এবার বিডিং প্রক্রিয়া শুরু হবে। রিজার্ভ ব্যাঙ্কের নোট ছাপানোর বিভাগ মুদ্রণ জানিয়েছে, আগামী ১৮ অগস্টের মধ্যে অন্তঃর্দেশীয় ও আন্তর্জাতিক উৎপাদনকারীরা তাদের বিড জমা দিতে পারে।

মানতে হবে কড়া শর্ত-

তবে এই টেন্ডারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। যেহেতু নোটের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িয়ে রয়েছে,  তাই যারা টেন্ডারে অংশ নেবে, তাদের সরকারের কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হবে। আরও একটি অন্যতম শর্ত থাকবে যে উৎপাদনকারী বা ম্যানুফ্যাকচারার-রা চিন বা পাকিস্তান থেকে কোনও কাঁচামাল আনতে পারবে না। আবার ভারতের জন্য যে কাঁচামাল ও প্লাস্টিক উপাদান ব্যবহার করা হবে, তাও অন্য কোনও দেশে বিক্রি করতে পারবে না। বিশেষ করে চিন, পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা রাখতে চাইছে ভারতের নোট। আসলে নোট জালিয়াতি রুখতেই এই উদ্যোগ।

আগেও প্লাস্টিকের নোট চালু হয়েছিল-    

প্রসঙ্গত, ২০০০ সালের ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রথমবার প্লাস্টিকের নোট আনার পরিকল্পনা করেছিল। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে আরবিআই ট্রায়াল ভিত্তিক ১০ টাকার এক বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি নোট এনেছিল বাজারে। জয়পুর, সিমলা, ভুবনেশ্বর, মাইসোর ও কোচিতে এই নোট চালু করা হয়েছিল। কিন্তু সেই সময় এটিএম-গুলিতে এই ধরনের নোট সাপোর্ট করত না বলে তা বন্ধ করে দেওয়া হয়।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?