Bangla NewsIndia PM Narendra Modi to Share his Thoughts with Nation on Mann Ki Baat 138th Episode
PM Modi Mann ki Baat: উরির সার্জিকাল স্ট্রাইকের কথা প্রধানমন্ত্রীর মুখে, জনগণনার গুরুত্ব বোঝালেন ‘মন কি বাত’-এ
PM Narendra Modi: দেশবাসীর কাছে আরও একবার মনের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৮তম এপিসোড সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন নেটওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
নয়া দিল্লি: দেশবাসীর কাছে আরও একবার মনের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৮তম এপিসোড সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণী ও দূরদর্শন নেটওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এছাড়া ইউটিউব চ্যানেলেও লাইভ সম্প্রচার শোনা ও দেখা যাবে।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বলেন-
সার্জিকাল স্ট্রাইকের সাফল্যের কথা বলতে হয়। ১০ বছর আগে, ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গিদের গোপন ঘাঁটিতে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল। নিয়ন্ত্রণ রেখার ওই পারে গিয়ে আমাদের সেনা যে সাহসিকতা, বীরত্ব দেখিয়েছিল, তা দেখে গোটা বিশ্ব অবাক হয়েছিল।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের এক নতুন উদাহরণ তৈরি হয়েছিল। দীর্ঘ সময় ধরে জঙ্গি হামলায় ভারতকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সার্জিকাল স্ট্রাইক তার জবাব ছিল। বিগত এক দশকে বালাকোট এয়ারস্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর পর্যন্ত অভিযানে ভারতীয় সেনা বীরত্ব দেখিয়েছে। বারবার স্পষ্ট বার্তা দিয়েছে যে জঙ্গিরা ভারতের দিকে তাকালে, তার কড়া জবাব দেওয়া হবে।
ভারতে একটা সময় ছিল, যখন সিরিয়াল বিস্ফোরণ হত। ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সিরিয়াল বিস্ফোরণে বহু নির্দোষের প্রাণ গিয়েছিল। তার কয়েক সপ্তাহ পরই, মুম্বইতে ২৬/১১ হামলা হয়েছিল। আগেও পাকিস্তানের উপরে তদন্তের দাবি করা হত, কিন্তু তা গুরুত্ব দেওয়া হত না। আজকের ভারত সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে।
আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় মার্কিন নাগরিকদের পর সবথেকে বেশি ভারতীয়দের প্রাণহানি হয়েছিল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মার্কিন সফরে গিয়ে আমি এই নির্দোষ মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছিলাম।
জনগণনা হচ্ছে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ইতিমধ্যেই জনগণনার প্রথম পর্ব শেষ হয়েছে, ৩২ কোটি মানুষের নাম নথিভুক্ত হয়েছে। জনগণনা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের তথ্য জানান। নিজেদের মোবাইল থেকেই এই তথ্য আপলোড করতে পারবেন। অনলাইন পোর্টালে গিয়ে তথ্য় আপলোড করুন। এর কোনও কোনও ডকুমেন্ট আপলোড করতে হবে না। জনগণনার কর্মীরা এলে আইডি নম্বর বলুন।
২৭ সেপ্টেম্বর আরও একটি কারণে বিশেষ। আজ বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন অধ্যক্ষ অশোক সিংঘলজির জন্মবার্ষিকী। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দিয়েছিলেন, তার জন্যই আজ অযোধ্যায় রাম মন্দির দেখতে পাচ্ছি।
আজ থেকে এক হাজার বছর আগে, ১০২৬ সালে মহম্মদ গজনি প্রথমবার সোমনা মন্দিরে হামলা চালিয়েছিল। যারা সোমনাথ মন্দিরকে ধ্বংস করতে চেয়েছিল, আজ তাদের অস্তিত্বও নেই।