PM Narendra Modi Food Habit: ৭৬-এ পা দিয়েও সুপার ফিট! সুস্থ থাকতে প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন কী খান, জানেন?

PM Modi Diet Chart: দেশের প্রধানমন্ত্রী হলেও, কোনও অতিসজ্জা নেই তাঁর খাদ্য়াভাসে। অতি সাধারণ খাবার-দাবার খান প্রধানমন্ত্রী মোদী। একটি নির্দিষ্ট রুটিনেই চলেন। সেই খাবারও খুব সাধারণ এবং একদম ঘরোয়া খাবার হয়। প্রধানমন্ত্রী মোদী নিরামিষাশী।

PM Narendra Modi Food Habit: ৭৬-এ পা দিয়েও সুপার ফিট! সুস্থ থাকতে প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন কী খান, জানেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Sep 17, 2026 | 7:45 PM

 নয়া দিল্লি: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) জন্মদিন। ৭৬ বছর পূরণ করলেন প্রধানমন্ত্রী মোদী। তবে তাঁর যে বয়স হয়েছে, তা দেখে বোঝার জো নেই। এই বয়সেও ঝকঝকে উজ্জ্বল ত্বক, টানটান চেহারা তাঁর। প্রধানমন্ত্রী মোদীর ফিটনেস নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। তাঁকে একাধিক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্নও করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই ফিটনেস লুকিয়ে রয়েছে তাঁর খাদ্যাভাসে।

কী খান প্রধানমন্ত্রী মোদী?

দেশের প্রধানমন্ত্রী হলেও, কোনও অতিসজ্জা নেই তাঁর খাদ্যাভাসে। অতি সাধারণ খাবার-দাবার খান প্রধানমন্ত্রী মোদী। একটি নির্দিষ্ট রুটিনেই চলেন। সেই খাবারও খুব সাধারণ এবং একদম ঘরোয়া খাবার হয়।

মাখানা চাই-ই চাই!

প্রথমেই উল্লেখ করতে হয় যে প্রধানমন্ত্রী মোদী নিরামিষাশী। তাঁর খাবারের প্লেটে নিয়মিত যে জিনিসটি থাকে, তা হল মাখানা। তিনি নিজেই একবার উল্লেখ করেছিলেন যে বছরে ৩৬৫ দিনের মধ্যে অন্তত ৩০০ দিন তিনি মাখানা খান। এই ‘সুপারফুড’কে আন্তর্জাতিক স্তরেও জনপ্রিয় করে তুলেছেন।

কীসের পরটা খান প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রীর পছন্দের আরেকটি খাবার হল মোরিঙ্গা বা সজনে ডাঁটা। প্রধানমন্ত্রী মোদীর নিজের শেয়ার করা পোস্টে তিনি সজনে ডাঁটার উপকারিতা উল্লেখ করেছিলেন। সেখানেই তিনি বলেছিলেন যে সজনে পাতা দিয়ে পরটা বানাতেন।

 নিরামিষ মেনু-

এছাড়া প্রধানমন্ত্রীর প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে খিচুড়ি, ধোকলা। এছাড়া তিনি বিভিন্ন মরশুমি ফল খান। ঘরোয়া পদ্ধতিতে বানানো সবজির নানা পদও থাকে তাঁর খাবারের প্লেটে। বাজরা, জোয়ারের রুটি, কিনুয়াও খান তিনি।

উপবাস করেন প্রধানমন্ত্রী-

প্রধানমন্ত্রীর ডায়েটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হল উপবাস। তিনি জানিয়েছিলেন, নবরাত্রির সময় উপবাস করেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us