AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: RSS সদর দফতরে প্রধানমন্ত্রী, ‘বিশেষ’ সফরের ভিডিয়ো শেয়ার করলেন মোদী

PM Narendra Modi: এদিন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরের যান মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএসের সদর দফতরে পা রাখলেন। তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএসের সদর দফতরে গেলেন।

PM Narendra Modi: RSS সদর দফতরে প্রধানমন্ত্রী, 'বিশেষ' সফরের ভিডিয়ো শেয়ার করলেন মোদী
নাগপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: X handle
| Updated on: Mar 30, 2025 | 9:15 PM
Share

নাগপুর: রাস্তার দু’ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ। মোদী, মোদী স্লোগান দিচ্ছেন তাঁরা। আর গাড়ি থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই ছবি ধরা পড়ল মহারাষ্ট্রের নাগপুরে। এদিন নাগপুরে ‘বিশেষ’ এই সফরের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। নাগপুরের মানুষকে ধন্যবাদ জানান।

এদিন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরের যান মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আরএসএসের সদর দফতরে পা রাখলেন। তিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএসের সদর দফতরে গেলেন। এর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন আরএসএস সদর দফতরে এসেছিলেন অটলবিহারী বাজপেয়ি।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষে নাগপুরে তাদের সদর দফতরে এদিন সকালে পৌঁছন মোদী। তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সঙ্ঘ প্রধান মোহন ভগবতকে। স্মৃতি মন্দিরে যান তিনি। আরএসএস প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধার্ঘ জানান। মোদী বলেন, “সঙ্ঘের এই শতবর্ষের যাত্রা গৌরবময়। যে বীজ ১০০ বছর আগে রোপণ করা হয়েছিল। তা আজ নিজেদের আদর্শের হাত ধরে আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষে পরিণত হয়েছে।”

১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেদকরের ১৩৫ তম জন্মজয়ন্তী। তার আগে এদিন নাগপুরে দীক্ষা ভূমি যান মোদী। ১৯৫৬ সালে এই দীক্ষা ভূমিতে বাবাসাহেব আম্বেদকর বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। সেখানে গিয়ে বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী।

এদিন নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। মাধব নেত্রালয় আই ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের নতুন একটি সেন্টার।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা