AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর পরিবারে নতুন সদস্য, ‘দীপজ্যোতি’ নাম রাখলেন মোদী

PM Narendra Modi: এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাসভবনের যেখানে দুর্গামূর্তি রয়েছে, সেখানে তিনি নিয়ে গিয়েছেন দীপজ্যোতিকে। পরিবারের নতুন সদস্যকে পুজো করেন তিনি। তাকে আদরে ভরিয়ে দেন। যেমন করে পরিবারের নতুন সদস্যকে সবাই স্বাগত জানান। তেমনভাবেই দীপজ্যোতিকে নিজের পরিবারে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর পরিবারে নতুন সদস্য, 'দীপজ্যোতি' নাম রাখলেন মোদী
দীপজ্যোতি নাম রাখার কারণও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Sep 14, 2024 | 3:22 PM
Share

নয়াদিল্লি: মোদী কা পরিবার। সমস্ত দেশবাসীকে নিজের পরিবার বলেন প্রধানমন্ত্রী। সেই পরিবারে আরও এক ছোট্ট সদস্য বাড়ল। ব্যস্ত কর্মসূচির মধ্যেও তার জন্য ঠিক সময় বের করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে সময় কাটালেন। ছোট্ট সদস্যের মাথায় হাত বুলিয়ে দিলেন। আর পরিবারের সেই ছোট্ট সদস্যের নামও নিজেই রাখলেন প্রধানমন্ত্রী। নাম রাখলেন দীপজ্যোতি। আর এই ছোট্ট সদস্যটি হল একটি বাছুর।

দিল্লিতে লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গরু রয়েছে। সম্প্রতি এক গরু সন্তান প্রসব করেছে। পরিবারের সেই নতুন সদস্যকে পেয়ে খুশি প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে নিজের সেই খুশি সবার সঙ্গে ভাগ করে নিলেন মোদী। লিখলেন, লোক কল্যাণ মার্গে তাঁর বাসভবনে নতুন সদস্যের আগমন ঘটেছে।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাসভবনের যেখানে দুর্গামূর্তি রয়েছে, সেখানে তিনি নিয়ে গিয়েছেন দীপজ্যোতিকে। পরিবারের নতুন সদস্যকে পুজো করেন তিনি। তাকে আদরে ভরিয়ে দেন। যেমন করে পরিবারের নতুন সদস্যকে সবাই স্বাগত জানান। তেমনভাবেই দীপজ্যোতিকে নিজের পরিবারে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

বাছুরটির নাম দীপজ্যোতি রাখার কারণও ব্যাখ্যা করেছেন মোদী। তিনি বলেন, তিনি বলেন, তাঁর পরিবারের নতুন সদস্যের মাথায় জ্যোতি চিহ্ন রয়েছে। সেজন্য বাছুরটির নাম তিনি রেখেছেন দীপজ্যোতি। পরিবারের নতুন সদস্য খুব মিষ্টি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।