চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের? বিস্ফোরক অভিযোগ
জাল মেডিক্যাল নথি তৈরির অভিযোগ। তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে। চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেই আবেদনে যে মেডিক্যাল ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, যার মধ্যে প্রেসক্রিপশন ছিল জুন মাসের। যেখানে ডাক্তার লিখেছিলেন, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সেই প্রেসক্রিপশনে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুযায়ী উক্ত ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর এবং ঠিকানা প্রদান করতে হয়। কিন্তু সেই প্রেসক্রিপশনে শুধুমাত্র ডাক্তারের নাম রয়েছে। কোন রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা নেই। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।
জাল মেডিক্যাল নথি তৈরির অভিযোগ। তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে।
চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেই আবেদনে যে মেডিক্যাল ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, যার মধ্যে প্রেসক্রিপশন ছিল জুন মাসের। যেখানে ডাক্তার লিখেছিলেন, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সেই প্রেসক্রিপশনে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের নিয়ম অনুযায়ী উক্ত ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর এবং ঠিকানা প্রদান করতে হয়। কিন্তু সেই প্রেসক্রিপশনে শুধুমাত্র ডাক্তারের নাম রয়েছে। কোন রেজিস্ট্রেশন নম্বর ও ঠিকানা নেই। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
