AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi on SC Verdict: ‘বিচারব্যবস্থায় আরও আস্থা বাড়বে মানুষের’, ঘুষ নিয়ে ‘সুপ্রিম’ রায়কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

Bribery Case: এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে রায় দেয় যে ঘুষ নিলে সাংসদ-বিধায়কদের শাস্তির মুখেই পড়তে হবে। শীর্ষ আদালতের এই রায়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।

PM Modi on SC Verdict: 'বিচারব্যবস্থায় আরও আস্থা বাড়বে মানুষের', ঘুষ নিয়ে 'সুপ্রিম' রায়কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
সুপ্রিম রায়কে স্বাগত প্রধানমন্ত্রী মোদীর।Image Credit: TV9 বাংলা
| Updated on: Mar 04, 2024 | 12:51 PM
Share

নয়া দিল্লি: ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের, পাবেন না কোনও সুরক্ষাকবচ। সোমবার এমনটাই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৯৮ সালের রায়কে বাতিল করেই এ দিন শীর্ষ আদালতের ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে জানায় যে, টাকার বিনিময়ে বক্তব্য় বা ভোট দিলে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনেই পদক্ষেপ করা যাবে। তারা কোনও আইনি সুরক্ষাকবচ পাবেন না। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে রায় দেয় যে ঘুষ নিলে সাংসদ-বিধায়কদের শাস্তির মুখেই পড়তে হবে। শীর্ষ আদালতের এই রায়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, “অসাধারণ রায় মহামান্য সুপ্রিম কোর্টের। এই রায় স্বচ্ছ রাজনীতিকে নিশ্চিত করবে এবং বিচারব্যবস্থায় মানুষের আস্থা আরও দৃঢ় করবে।”

কী বলা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে?

১৯৯৮ সালের শীর্ষ আদালতের রায়ে জনপ্রতিনিধিদের বক্তব্য রাখা বা ভোট দেওয়ার জন্য ঘুষ নেওয়ার ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু ২০১২ সালের একটি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট এই রায়কে গ্রহণ না করা হলে, তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। ২০২৩ সালে এই মামলার রায় সংরক্ষিত রাখে শীর্ষ আদালত। আজ, ৪ মার্চ সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, “সংবিধানের স্বাধীকার ঘুষকে মান্যতা দেয় না। ১৯৯৮ সালের ওই রায়, সংবিধানের ১০৫ ও ১৯৪ অনুচ্ছেদের পরিপন্থী। জনপ্রতিনিধিদের দুর্নীতি ও ঘুষ সাধারণ জনজীবন নষ্ট করতে পারে। আমরা সমস্ত দিক পর্যালোচনা করেই পুরনো সিদ্ধান্তকে বাতিল করছি।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?