PM Narendra Modi: শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নে মঙ্গলেই বড় পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi: দেশজুড়ে নতুন মেডিক্যাল কলেজ নির্মাণ হবে এবং বিভিন্ন শহরে হাই-টেক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে সোমবার কলকি মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই ঘোষণার একাংশের বাস্তবায়ন হতে চলেছে মঙ্গলবারই। দেশজুড়ে শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নে ১৩ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে চলেছেন তিনি।

PM Narendra Modi: শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নে মঙ্গলেই বড় পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit source: Reuters

|

Feb 19, 2024 | 6:25 PM

নয়া দিল্লি: কেবল মন্দির বা তীর্থক্ষেত্র নির্মাণ হচ্ছে না, দেশজুড়ে নতুন মেডিক্যাল কলেজ নির্মাণ হবে এবং বিভিন্ন শহরে হাই-টেক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে সোমবার কলকি মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই ঘোষণার একাংশের বাস্তবায়ন হতে চলেছে মঙ্গলবারই। দেশজুড়ে শিক্ষাক্ষেত্রের মানোন্নয়নে ১৩ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে চলেছেন তিনি। যা সারা দেশে শিক্ষা ও দক্ষতার পরিকাঠামো ও মানোন্নয়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে।

দেশের বিভিন্ন প্রান্তের আইআইটি, আইআইএম থেকে নবোদয় বিদ্যালয় ভবনের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মোট ১৩,৩৭৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। দেশবাসীর শিক্ষা ও দক্ষতার মানোন্নয়নেই এই সমস্ত প্রকল্প উৎসর্গ করা হবে বলে পিএমও সূত্রে খবর। প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পে কী কী রয়েছে, দেখে নেওয়া যাক একনজরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার যে সমস্ত প্রকল্পগুলির উদ্বোধন করবেন, তার মধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস হবে। সেগুলি হল- আইআইটি ভিলাই, আইআইটি তিরুপতি, আইআইটি জম্মু, আইআইআইটিডিএম কাঞ্চীপুরম, কানপুরের অ্যাডভান্সড টেকনোলজি ইন্সটিটিউ- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্কিলস (IIS) এবং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ ও ত্রিপুরা আগরতলার ক্যাম্পাস দুটি।

আইআইটি ক্যাম্পাস ছাড়াও দেশের ৩টি আইআইএম-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এগুলি হল- আইআইএম জম্মু, আইআইএম বুদ্ধগয়া এবং আইআইএম বিশাখাপত্তনম। দেশের বিভিন্ন প্রান্তের ২০টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় ভবন ও ১৩টি নতুন নবোদয় বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ৫টি কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ের ক্যাম্পাস, ১টি নবোদয় বিদ্যালয় ক্যাম্পাস এবং দেশের বিভিন্ন প্রান্তের নবোদয় বিদ্যালয়ের জন্য ৫টি বহুমুখী হল-এর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী।

Follow Us