AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: নৃশংস হামলায় হারান দুটি পা, রাজ্যসভার সাংসদের প্রথম বক্তৃতায় মুগ্ধ মোদী

PM Narendra Modi writes letter to C Sadanandan Master: রাজ্যসভায় তাঁর বক্তৃতায়, বছর একষট্টির সদানন্দন মাস্টার তাঁর কৃত্রিম পা দেখিয়েছিলেন। ত্রিশ বছর আগের ঘটনার কথা তুলে ধরেছিলেন। সেইসময় কেরলে বিজেপি করতেন তিনি। সিপিএম কর্মীদের হামলায় তিনি দুটি পা হারান বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের প্রতিবাদ করেছিল সিপিএম।

PM Narendra Modi: নৃশংস হামলায় হারান দুটি পা, রাজ্যসভার সাংসদের প্রথম বক্তৃতায় মুগ্ধ মোদী
রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Network
| Updated on: Feb 07, 2026 | 3:29 PM
Share

নয়াদিল্লি: তখন তাঁর মাত্র ৩০ বছর বয়স। হামলা চালানো হয় তাঁর উপর। নৃশংসভাবে তাঁর হাঁচুর নিচ থেকে দুটি পা-ই কেটে দেওয়া হয়। কেরলে সিপিএম কর্মীরা এই হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যসভায় নিজের প্রথম বক্তৃতায় সেই নৃশংস ঘটনার কথা বর্ণনা করেছিলেন রাজ্যসভার মনোনীত সাংসদ সি সদানন্দন মাস্টার। তবে এর পরও দমে যাননি তিনি। রাজ্যসভার এই সাংসদের প্রথম বক্তৃতা মন ছুঁয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সদানন্দন মাস্টারের মনোবলের প্রশংসা করে তাঁকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী। আর সেই চিঠি পেয়ে আপ্লুত সদানন্দন মাস্টারও। মোদীর চিঠি নিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘রাজ্যসভায় আমার প্রথম বক্তৃতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা আমার সেবার মনোভাবকে আরও দৃঢ় করেছে।’

রাজ্যসভায় তাঁর বক্তৃতায়, বছর একষট্টির সদানন্দন মাস্টার তাঁর কৃত্রিম পা দেখিয়েছিলেন। ত্রিশ বছর আগের ঘটনার কথা তুলে ধরেছিলেন। সেইসময় কেরলে বিজেপি করতেন তিনি। সিপিএম কর্মীদের হামলায় তিনি দুটি পা হারান বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের প্রতিবাদ করেছিল সিপিএম।

২০২৫ সালের জুলাইয়ে রাজ্যসভার মনোনীত সদস্য হন সি সদানন্দন মাস্টার। নিজের প্রথম বক্তৃতাতেই তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাতে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদী। রাজ্যসভার এই সাংসদের প্রশংসা করে চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “রাজ্যসভায় আপনি যেভাবে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন, তা প্রশংসনীয়।” এরপর তিনি লেখেন, “আপনি হয়তো সংসদে নবীন। কিন্তু, আপনার সারা জীবনের সেবা ও সবার আগে দেশ আদর্শকে সঙ্গে নিয়ে এসেছেন। আমি যখন আপনার কথা শুনি, তখন তার মধ্যে নৈতিক শক্তি ও দৃঢ়তা দেখতে পাই।”

কেরলে হামলার কথা উল্লেখ করে মোদী বলেন, “দেশের মানুষ আপনার কষ্টে শোকাহত এবং আপনার সাহসে বিস্মিত। যদিও গণতন্ত্রে এই ধরনের ঘটনা বেদনাদায়ক, তবুও আপনি গর্বের সঙ্গে সংসদে দায়িত্ব পালন করছেন, তা অনুপ্রেরণাদায়ক।”

প্রধানমন্ত্রীর চিঠির জবাবে সদানন্দন মাস্টার বলেন, “প্রধানমন্ত্রীর এই উৎসাহ ও প্রশংসা আমার সেবা করার সংকল্পকে আরও দৃঢ় করবে।” তিনি বলেন, মোদীজির অনুপ্রেরণামূলক কথাগুলো তাঁকে জনজীবনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।