AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সিটে পড়ে ফাঁকা ইঞ্জেকশন সিরিঞ্জ, বন্ধ গাড়ি থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ! দানা বাঁধছে রহস্য

Suspicious Death: মোতি নেহরু মেডিক্য়াল কলেজের সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া ছিল কার্তিকেয় শ্রীবাস্তব। আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা ওই যুবক। পুলিশ জানিয়েছে, হাসপাতালের তরফেই পুলিশে প্রথম খবর দেওয়া হয়। জানানো হয়, এক পড়ুয়া আত্মহত্যা করেছে। 

সিটে পড়ে ফাঁকা ইঞ্জেকশন সিরিঞ্জ, বন্ধ গাড়ি থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ! দানা বাঁধছে রহস্য
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Sep 29, 2024 | 3:29 PM
Share

লখনউ: কয়েকদিন ধরেই চুপচাপ হয়ে গিয়েছিল। কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলছিল না বছর আঠাশের ডাক্তারি পড়ুয়া। শনিবাপ প্রায় সারাদিনই বেপাত্তা ছিল যুবক। শেষ পর্যন্ত বন্ধ গাড়ির ভিতর থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হল ডাক্তারি পড়ুয়ার দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ডাক্তারি পড়ুয়া হয়তো আত্মহত্যা করেছে। নিজের শরীরে বিষাক্ত কোনও বস্তু ইঞ্জেকশন দিয়ে প্রবেশ করিয়েছিল।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। মোতি নেহরু মেডিক্য়াল কলেজের সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া ছিল কার্তিকেয় শ্রীবাস্তব। আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা ওই যুবক। পুলিশ জানিয়েছে, হাসপাতালের তরফেই পুলিশে প্রথম খবর দেওয়া হয়। জানানো হয়, এক পড়ুয়া আত্মহত্যা করেছে।

পুলিশ এসে একটি বন্ধ গাড়ির ভিতর থেকে ওই ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার করে। গাড়ির ভিতর থেকে দুটি ফাঁকা ভাইল ও একটি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের শরীরে বিষাক্ত কিছু ইনজেক্ট করে আত্মহত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, বিগত কয়েকদিন ধরেই ওই চিকিৎসক পড়ুয়া অবসাদে ভুগছিল।  সেই কারণেই আত্মহত্যা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরজি কর ঘটনার আবহে চিকিৎসক-পড়ুয়ার রহস্যমৃত্যু আরও সন্দেহ বাড়িয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?