AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi on Nitish: শাল ফেলে রেখে এসেছিলেন, কিছুক্ষণের ব্যবধানে নীতীশের রাজভবনে যাওয়াকে কটাক্ষ রাহুলের

Rahul Gandhi on Nitish: সম্প্রতি ইন্ডিয়া জোটের একটি ভার্চুয়াল বৈঠক হচ্ছিল। সেখানে জোটের কোঅর্ডিনেটর পদ নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী বলেছিলেন, তিনি এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে চান। তারপরই নাকি বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান নীতীশ। এরপরই শিবির বদল।

Rahul Gandhi on Nitish: শাল ফেলে রেখে এসেছিলেন, কিছুক্ষণের ব্যবধানে নীতীশের রাজভবনে যাওয়াকে কটাক্ষ রাহুলের
নীতীশকে কটাক্ষ রাহুলেরImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Jan 30, 2024 | 9:01 PM
Share

নয়া দিল্লি: রাহুল গান্ধীর জন্যই নাকি বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন নীতীশ কুমার। নতুন করে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সদ্য। তাঁর সেই শিবির বদলের পর এবার মঞ্চ থেকে নীতীশকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিরোধী জোটে নীতীশকে যে কোনও প্রয়োজনই নেই, সে কথা বুঝিয়ে দিলেন রাহুল। মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা-র সভা চলাকালীন নীতীশকে কটাক্ষ করে রাহুল বলেন, “একটু চাপ পড়ল আর ইউ টার্ন নিলেন। আমাদের নীতীশ কুমারকে কোনও প্রয়োজনই নেই।” বিহারের পূর্ণিয়ায় সভা থেকে এমন মন্তব্য করেছেন রাহুল।

গত রবিবারই এনডিএ শিবিরের হাত ধরে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার। দেড় বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার শিবির বদল ও মুখ্যমন্ত্রী হওয়া তাঁর। শপথের আগে রাজভবনে গিয়েছিলেন নীতীশ কুমার। সে দিনের কথা উল্লেখ করে এদিন মজা করে রাহুল বলেন, নীতীশ কুমার তো রাজভবন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেখানে ফিরে গিয়েছিলেন আবার। রাজ্যপালও তাঁকে দেখে চমকে গিয়েছিলেন। এত তাড়াতাড়ি কেন ফিরে এলেন নীতীশ! আসলে নিজের শালটা ফেলে গিয়েছিলেন রাজভবনে।

উল্লেখ্য, সম্প্রতি ইন্ডিয়া জোটের একটি ভার্চুয়াল বৈঠক হচ্ছিল। সেখানে জোটের কোঅর্ডিনেটর পদ নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী বলেছিলেন, তিনি এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে চান। তারপরই নাকি বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান নীতীশ। পরে তাঁকেই কোঅর্ডিনেটর করা হয়েছিল। তবে, ওই রাতেই নাকি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বিরোধী জোটের সঙ্গে আর নয়।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো