Mamata-Rahul:১০০ আসন ‘চুরি’! মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের, শীঘ্রই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট

Rahul Gandhi called to Mamata Banerjee: সূত্রের খবর আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। ভোট চুরিকে এজেন্ডা করে দেশজুড়ে প্রচারের কৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। একইসঙ্গে অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর ভোট পর্যালোচনা করা হবে বৈঠকে। আলোচনা হবে কমিশনের ভূমিকা নিয়ে।

Mamata-Rahul:১০০ আসন চুরি! মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের, শীঘ্রই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট
মমতা বন্দ্যোপাধ্য়ায়-রাহুল গান্ধীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 05, 2026 | 11:03 AM

নয়া দিল্লি: বিজেপি ১০০টি আসন চুরি করেছে বলে আগেই অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার একই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল হারতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন চুরির অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেছেন রাহুল। সূত্রের খবর, খুব শীঘ্রই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট (India Alliance)।

মমতা-রাহুলের ফোনে কথা

পশ্চিমবঙ্গে ১০০ আসন কমিশনের সাহায্যে চুরি করা হয়েছে বলে অভিযোগ রাহুলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই চুরির বিষয়ে তিনি সহমত বলে জানিয়েছেন। এই বিষয়ে তামিলনাড়ুর স্ট্যালিনের সঙ্গেও ফোনে কথা বললেন রাহুল। পরে জানা গিয়েছে, কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আসার আমন্ত্রণ জানাবেন রাহুল গান্ধী।

ইন্ডিয়া জোটের বৈঠক

সূত্রের খবর আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। ভোট চুরিকে এজেন্ডা করে দেশজুড়ে প্রচারের কৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। একইসঙ্গে অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর ভোট পর্যালোচনা করা হবে বৈঠকে। আলোচনা হবে কমিশনের ভূমিকা নিয়ে।

উল্লেখ্য, গতকাল বিকেলের দিকে কালীঘাটের বাড়ি থেকে শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ গণনাকেন্দ্রে ছিলেন। তারপর সন্ধে নাগাদ সেখান থেকে বেরিয়ে তিনি বড় অভিযোগ তোলেন। মমতার অভিযোগ, বিজেপি ভোট লুঠ করেছে। তাঁকে মারধর করা হয়েছে। জোর করে হারানো হয়েছে। কমিশনের সাহায্যে ১০০টা আসন লুঠ করেছে বিজেপি।” তারপরই তাঁর হুঙ্কার, তিনি আবার ফিরে আসবেন।

এদিকে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে আজই বাংলায় আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজনাথ সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। অমিত শাহও আসছেন বলে জানা গিয়েছে। আজকের বৈঠকেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে খবর। ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। কে শেষপর্যন্ত পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হন, সেদিকেই তাকিয়ে সব মহল।

Follow Us