Padma Award 2024: বাংলা থেকে ১১, কোন রাজ্য থেকে কতজন জিতলেন পদ্ম পুরস্কার? দেখে নিন তালিকা
Padma Award 2024: এই বছর দেশ ও বিদেশ মিলিয়ে ১৩২ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ৫ জনকে পদ্মবিভূষণ এবং ১৭ জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে। বাকিরা পদ্মশ্রী পাচ্ছেন। রাজ্য ভিত্তিতে সবথেকে বেশি পদ্ম পুরস্কার দিতে নিয়েছে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ। দুই রাজ্য থেকেই ১২ জন করে পদ্ম পুরস্কার জিতেছেন। তবে মহারাষ্ট্রের পদ্মপুরস্কার প্রাপকদের মধ্যে ৫ জন পদ্মভূষণ পাচ্ছেন। উত্তর প্রদেশের সকলেই পদ্মশ্রী।

নয়া দিল্লি: বৃহস্পতিবার (২৫ জানুয়ারি), প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এই বছর সব মিলিয়ে দেশ ও বিদেস মিলিয়ে ১৩২ জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে ৫ জনকে পদ্মবিভূষণ এবং ১৭ জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে। বাকিরা পদ্মশ্রী পাচ্ছেন। রাজ্য ভিত্তিতে সবথেকে বেশি পদ্ম পুরস্কার দিতে নিয়েছে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ। দুই রাজ্য থেকেই ১২ জন করে পদ্ম পুরস্কার জিতেছেন। তবে মহারাষ্ট্রের পদ্মপুরস্কার প্রাপকদের মধ্যে ৫ জন পদ্মভূষণ পাচ্ছেন। উত্তর প্রদেশের সকলেই পদ্মশ্রী। পশ্চিমবঙ্গ থেকে তিনজন পদ্মভূষণ পুরস্কার জিতেছেন – মিঠুন চক্রবর্তী, সত্যব্রত মুখোপাধ্যায় এবং ঊষা উথুপ। সব মিলিয়ে বাংলার ঝুলিতে এসেছে ১১টি পদ্ম পুরস্কার। দেখে নেওয়া যাক রাজ্য ভিত্তিতে কোন রাজ্য থেকে কতজন পদ্ম পুরস্কার জিতলেন –
তামিলনাড়ু
বৈজয়ন্তীমালা বালি (কলা) (পদ্মবিভূষণ)
পদ্মা সুব্রহ্মণ্যম (কলা) (পদ্মবিভূষণ)
বিজয়কান্ত (মরণোত্তর) (কলা) (পদ্মভূষণ)
বদরাপ্পান এম (কলা)
জোৎস্না চিনাপ্পা (ক্রীড়া)
জো ডিক্রুজ (সাহিত্য ও শিক্ষা)
জি নাছিয়ার (ঔষধ)
শেশমপট্টি টি শিবলিঙ্গম (কলা)
অন্ধ্র প্রদেশ
কোনিদেলা চিরঞ্জীবী (কলা) (পদ্মবিভূষণ)
এম ভেঙ্কাইয়া নাইডু (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মবিভূষণ)
উমা মহেশ্বরী ডি (কলা)
বিহার
বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) (সমাজকর্ম) (পদ্মবিভূষণ)
চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর (ঔষধ) (পদ্মবিভূষণ)
সুরেন্দ্র কিশোর (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা)
রাম কুমার মল্লিক (কলা)
শান্তি দেবী পাসওয়ান এবং শিবান পাসওয়ান (কলা)
অশোক কুমার বিশ্বাস (কলা)
কেরল
এম ফতিমা বিভি (মরণোত্তর) (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
ওলানচেরি রাজাগোপাল (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
সত্যনারায়ণ বেলেরি (অন্যান্য – কৃষি)
পাকারাভুর চিত্রন নাম্বুদিরিপাদ (সাহিত্য ও শিক্ষা)
নারায়ণন ইপি (কলা)
মুনি নারায়ণ প্রসাদ (সাহিত্য ও শিক্ষা)
অস্বতী থিরুনাল গৌরী লক্ষ্মী বাই (সাহিত্য ও শিক্ষা)
বালকৃষ্ণন সদানম পুথিয়া ভিটিল (কলা)
মহারাষ্ট্র
হরমুসজি এন কামা (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা) (পদ্মভূষণ)
অশ্বিন বালাচাঁদ মেহতা (ঔষধ) (পদ্মভূষণ)
রাম (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত (কলা) (পদ্মভূষণ)
পেয়ারেলাল শর্মা (কলা) (পদ্মভূষণ)
কুন্দন ব্যাস (সাহিত্য ও শিক্ষা – সাংবাদিকতা) (পদ্মভূষণ)
উদয় বিশ্বনাথ দেশপান্ডে (ক্রীড়া)
মনোহর কৃষাণা ডোলে (ঔষধ)
জাহির আই কাজি (সাহিত্য ও শিক্ষা)
চন্দ্রশেখর মহাদেওরাও মেশরম (ঔষধ)
কল্পনা মোরাপ্পা (বাণিজ্য ও শিল্প)
শঙ্কর বাবা পুন্ডলিকরাও পাপালকর (সামাজিক কাজ)
পশ্চিমবঙ্গ
মিঠুন চক্রবর্তী (কলা) (পদ্মভূষণ)
সত্যব্রত মুখোপাধ্যায় (পাবলিক অ্যাফেয়ার্স) (পদ্মভূষণ)
ঊষা উথুপ (কলা) (পদ্মভূষণ)
গীতা রায় বর্মন (কলা)
তাকদিরা বেগম (কলা)
নারায়ণ চক্রবর্তী (বিজ্ঞান ও প্রযুক্তি)
রতন কাহার (কলা)
দুখু মাঝি (সমাজকর্ম)
সনাতন রুদ্র পাল (কলা)
একলব্য শর্মা (বিজ্ঞান ও প্রকৌশল)
নেপালচন্দ্র সূত্রধর (কলা)
কর্নাটক
সীতারাম জিন্দল (বাণিজ্য ও শিল্প) (পদ্মভূষণ)
রোহন বোপান্না (ক্রীড়া)
প্রেমা ধনরাজ (ঔষধ)
অনুপমা হোসকেরে (কলা)
শ্রীধর মাকাম কৃষ্ণমূর্তি (সাহিত্য ও শিক্ষা)
কে এস রাজন্ন (সামাজিক কাজ)
চন্দ্রশেখর চন্নপত্না রাজনাচার (ঔষধ)
সোমান্না (সামাজিক কাজ)
শশী সোনি (বাণিজ্য ও শিল্প)
হরিয়ানা
মহাবীর সিং গুড্ডু (কলা)
হরি ওম (বিজ্ঞান ও প্রকৌশল)
রাম চন্দর সিহাগ (বিজ্ঞান ও প্রকৌশল)
গুরবিন্দর সিং (সামাজিক কাজ)
গুজরাট
তেজস মধুসূদন প্যাটেল (ঔষধ) (পদ্মভূষণ)
রঘুবীর চৌধরি (সাহিত্য ও শিক্ষা)
ইয়াজদি মানেকশা ইতালিয়া (ঔষধ)
দয়াল মাভজিভাই পারমার (ঔষধ)
জগদীশ লাভশঙ্কর ত্রিবেদী (গুজরাট)
লাদাখ
তোগদান রিনপোচে (মরণোত্তর) (আধ্যাত্মবাদ) (পদ্মভূষণ)
উত্তর প্রদেশ
খলিল আহমেদ (কলা)
নাসীম বানো (কলা)
রাম চেট চৌধরি (বিজ্ঞান ও প্রযুক্তি)
রাধা কৃষাণ ধিমান (ঔষধ)
রাজারাম জৈন (সাহিত্য ও শিক্ষা)
গৌরব খান্না (ক্রীড়া)
সুরেন্দ্র মোহন মিশ্র (কলা)
রাধে শ্যাম পারিক (ঔষধ)
নবজীবন রাস্তোগী (সাহিত্য ও শিক্ষা)
গোদাবরী সিং (কলা)
উর্মিলা শ্রীবাস্তব (কলা)
বাবু রাম যাদব (কলা)
ছত্তীসগঢ়
রামলাল বারেথ (কলা)
হেমচাঁদ মাঝি (ঔষধ)
জাগেশ্বর যাদব (সামাজিক কাজ)
মধ্য প্রদেশ
কালুরাম বামানিয়া (কলা)
সত্যএন্দ্র সিং লোহিয়া (ক্রীড়া)
ভগবতীলাল রাজপুরোহিত (সাহিত্য ও শিক্ষা)
ওম প্রকাশ শর্মা (কলা)
অসম
পার্বতী বড়ুয়া (সামাজিক কাজ)
সর্বেশ্বর বসুমাতারী (অন্যান্য – কৃষি)
দ্রোণ ভুইঞাঁ (কলা)
হিমাচল প্রদেশ
সোম দত্ত বাট্টু (কলা)
ত্রিপুরা
স্মৃতি রেখা চাকমা (কলা)
চিত্তরঞ্জন দেববর্মা (অন্যান্য – আধ্য়াত্মিক)
তেলঙ্গানা
এ ভেলু আনন্দচারি (কলা)
গদ্দাম সামমাইয়া (কলা)
কেথাভাথ সোমলাল (সাহিত্য ও শিক্ষা)
কুরেলা বিথলাচার্য (সাহিত্য ও শিক্ষা)
আন্দামান ও নিকোবর
কে চেল্লাম্মাল (অন্যান্য – কৃষি)
দাসারি কোন্ডপ্পা (কলা)
রাজস্থান
জানকিলাল (কলা)
আলি মহম্মদ এবং ঘানি মহম্মদ (কলা)
লক্ষ্মণ ভট্ট তাইলাং (কলা)
মায়া ট্যান্ডন (সামাজিক কাজ)
উত্তরাখণ্ড
যশবন্ত সি কাঠোচ (সাহিত্য ও শিক্ষা)
হরিশ নায়ক (সাহিত্য ও শিক্ষা)
অরুণাচল প্রদেশ
ইয়ানুং জামোহ লেগো (অন্যান্য – কৃষি)
সিকিম
জর্ডন লেপচা (কলা)
ওড়িশা
বিনোদ মহারানা (কলা)
ভগবত পধান (কলা)
বিনোদ কুমার প্রসায়াত (কলা)
গোপীনাথ সাঁই (কলা)
ঝাড়খণ্ড
পূর্ণিমা মাহাতো (ক্রীড়া)
দিল্লি
কিরণ নাদার (কলা)
শৈলেশ নায়ক (বিজ্ঞান ও প্রকৌশল)
হরবিন্দর সিং (ক্রীড়া)
মেঘালয়
সিলবি পাসাহ (কলা)
গোয়া
সঞ্জয় অনন্ত পাতিল (অন্যন্য – কৃষি)
পঞ্জাব
নির্মলা ঋষি (কলা)
প্রাণ সবরওয়াল (কলা)
মিজোরাম
সাংথাঙ্কিমা (সামাজিক কাজ)
মণিপুর
মাচিহান সাসা (কলা)
নাগাল্যান্ড
সানো ভামুজো (সামাজিক কাজ)
জম্মু ও কাশ্মীর
গুলাম নবি দার (কলা)
রোমালো র্যাম (কলা)
ভারতীয়দের পাশাপাশি এই বছর বেশ কয়েকজন বিদেশি নাগরিককেও পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাইওয়ানের বাসিন্দা, ফক্সকন সংস্থার সিইও ইয়ং লিউ-কে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। সবথেকে বেশি পদ্ম পুরস্কার জিতেছেন ফ্রান্স থেকে, চারজন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই বার প্রধান অতিথি ছিলেন।
তাইওয়ান
ইয়ং লিউ (বাণিজ্য ও শিল্প) (পদ্মভূষণ)
ফ্রান্স
শার্লট শপিন (অন্যান্য – যোগা)
পিয়ের সিলভাইন ফিলিওজ্যাট (সাহিত্য ও শিক্ষা)
ফ্রেড নেগ্রিট (সাহিত্য ও শিক্ষা)
কিরণ ব্যাস (যোগা)
পাপুয়া নিউ গিনি
সসিন্দ্রন মুথুভেল (পাবলিক অ্যাফেয়ার্স)
মেক্সিকো
রবি প্রকাশ সিং (বিজ্ঞান ও প্রকৌশল)
বাংলাদেশ
রেজওয়ানা বন্যা চৌধুরী (কলা)
