
আজ ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও সমারোহে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে হবে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারীশক্তি। এই প্রথম ১০০ জন মহিলা সঙ্গীত পরিবেশন করবেন। এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে সামিল হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ও সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। প্রজাতন্ত্র দিবসের যাবতীয় আপডেট দেখে নিন-
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ। কর্তব্যপথ ছেড়ে বেরিয়ে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতীয় বায়ুসেনার ফ্লাইপাস্ট।
উত্তর প্রদেশের ট্যাবলোয় স্থান পেল রামলালা।
বিএসএফের উট কন্টিজেন্ট অংশ নিল প্রজাতন্ত্র দিবসের প্যারেডে।
ভারতীয় নৌসেনার ট্যাবলোয় স্থান পেল নারী শক্তি ও আত্মনির্ভরতা।
প্রথমবার কর্তব্যপথে অংশ নিল সেনাবাহিনীর অল ওমেন কন্টিজেন্ট।
কর্তব্যপথে অংশ নিল ভারতীয় সেনাবাহিনীর সবথেকে পুরনো রেজিমেন্ট মাদ্রাজ রেজিমেন্ট।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিল সেনাবাহিনীর মাউন্টেড কলাম।
কর্তব্যপথে এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্য়ানুয়েল ম্যাক্রঁ। তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘোড়ার গাড়িতে করে কর্তব্যপথে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।
কর্তব্যপথে এলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কর্তব্যপথের দিকে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর শুরু হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ভিজিটর বুকে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি রওনা দিচ্ছেন কর্তব্যপথের দিকে।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার অংশ নেবে ২৫টি ট্যাবলো। বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে নারীশক্তিকে। চন্দ্রযান-৩ এর ট্যাবলোও থাকবে প্যারেডে।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানালেন প্রধানমন্ত্রী মোদী। দুই মিনিট নিরবতা পালন করা হল।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পাঞ্জলি দিচ্ছেন প্রধানমন্ত্রী।
বিজেপির সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি। গতকালই জয়পুরে এসে পৌঁছেছেন ম্যাক্রঁ। এ দিন সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী ও ভারতের সকল নাগরিককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। এখানে আসতে পেরে অত্যন্ত খুশি ও গর্বিত আমি।
প্রজাতন্ত্র দিবসে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্যারেড শুরু হওয়ার আগেই কর্তব্যপথে ভিড় জমাতে শুরু করেছেন আমন্ত্রিত ও উৎসুক জনগণ। সাধারণ জনগণও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পারেন। এর জন্য টিকিট কাটতে হয়।
কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ১৩ হাজার অতিথিকে।
এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষ প্রাধান্য পাবে নারীশক্তি। অনুষ্ঠানের সূচনা হবে ১০০ জন মহিলার মিলিত অনুষ্ঠানের মাধ্যমে। “বিকশিত ভারত” ও “ভারত-লোকতন্ত্রের মাতৃকা”- এই দুটি থিম রয়েছে এবারের অনুষ্ঠানে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লিতে। ১৪ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে কর্তব্যপথে।
দিল্লির কর্তব্যপথে হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। সকাল সাড়ে ৯টায় ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ১০টায় বিজয় চক থেকে প্যারেড শুরু হবে।