AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

২৬ জানুয়ারি দেশজুড়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে এই দিনটি থেকেই দেশের সংবিধান কার্যকর হয়েছিল। ওই দিন থেকে ভারত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সংবিধান কার্যকর হওয়ার সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।

১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীনতা লাভের পর ২৮ অগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। ১৯৪৭ সালের ৪ নভেম্বর কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। সংবিধানের চূড়ান্ত খসড়া গৃহীত হওয়ার আগে ২ বছর, ১১ মাস, ১৮ দিন ধরে গণপরিষদ আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয়, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদের ২৮৪ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে-লেখা দু’টি নথিতে (একটি ইংরেজি ও অপরটি হিন্দি) স্বাক্ষর করেন।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। দিল্লির রাজপথে হয় কুচকাওয়াজ। রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয়। উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বরা। কুচকাওয়াজে অংশ নেয় দেশের তিন বাহিনী। প্রতিটি রাজ্যের সুসজ্জিত ট্যাবলো অংশ নেয় সেখানে, যা দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি তুলে ধরে। দিল্লির এই বর্ণাঢ্য অনুষ্ঠান ছাড়াও গোটা দেশজুড়ে এদিন বিভিন্ন অনুষ্ঠান ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস।

Read More

Aviation fuel: চপ ভাজার তেল দিয়েই উড়েছে ভারতীয় সেনার যুদ্ধবিমান, বড় সাফল্য বাঙালি বিজ্ঞানীর

Sustainable aviation fuel from seed oils: বাঙালি বিজ্ঞানী অঞ্জন রায় বলেন, "ছত্তীসগঢ়ে এক ধরনের গাছ হয়। তাকে বলে রতনজোত। ওই গাছের তেল। এইরকম গাছ দেশের অনেক জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গে যেমন রয়েছে করমচা। মহুয়ার তেলেও হয়। এমনকি সিঙাড়া, চপ ভাজার পর যে খাদ্যতেল আমরা ফেলে দিই, তা দিয়েও এই জ্বালানি তৈরি করা যায়। এইসব 'অখাদ্য' তেলে হাইড্রোজন ভরে অনেক চাপে আমরা ওই তেলকে বায়ো ফুয়েলে পরিণত করি।"

Republic Day 2026 Live: বাংলার ট্যাবলোয় বঙ্কিমচন্দ্র, ব্রাহ্মোস থেকে আকাশ মিসাইল-কর্তব্যপথে বড় চমক

Republic Day 2026 Live Updates: আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Republic day Parade: বন্দেমাতরমের সার্ধশতবর্ষ থেকে আত্মনির্ভর ভারতের অগ্রগতি, কর্তব্য পথে তুলে ধরা হবে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য

Republic Day Parade at Kartavya Path: সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। যা প্রায় ৯০ মিনিট ধরে চলবে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ও অন্য বিশিষ্ট অতিথিরা কর্তব্য পথের স্যালুটিং ডায়াসে উপস্থিত হবেন। রাষ্ট্রপতি, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঐতিহ্যবাহী ‘ট্র্যাডিশনাল বাগি’-তে করে আসবেন।

Robot Dogs: নিঃশব্দ শিকারি ‘ওরা’, কর্তব্যপথে এবার সেনার সঙ্গে তাল মিলিয়ে চলবে MULE, দেখাবে নিজের ক্ষমতা

Republic Day 2026: এবছর আইপিএলে প্রায় একই ধরণের রোবটিক কুকুর দেখা গেলেও সেটির কাজ ছিল নেহাতই দৃশ্য ক্যামেরা-বন্দি করা। কিন্তু 'এই কোয়াড্রা-লেগড' বা চারপেয়েরা খেলনা নয়। যেমন ভয়ঙ্কর, তেমনই খুনী প্রকৃতির। প্রত্যেকের পিঠে মাউন্টেড রাইফেল।

Republic Day-র ধামাকা সেল Flipkart -Amazon-এ, iPhone কত সস্তায় পাবেন জানেন?

Republic Day Sale: আইফোন হোক বা স্যামসাংয়ের নতুন মডেল কিংবা ভিভোর এক্স৩০০ স্মার্টফোন- সব ফোনই পাওয়া যাচ্ছে অনেক কম দামে। আপনারও যদি এই রিপাবলিক ডে সেলে মোবাইল ফোন কেনার ইচ্ছা থাকে, তাহলে কোন ওয়েবসাইটে কত সস্তায় কোন মডেল পাবেন, দেখে নিন-

Republic Day Parade Ticket: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে প্যারেড দেখতে যাবেন? কীভাবে টিকিট কাটবেন, জেনে নিন…

Republic Day 2026: প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের টিকিট বিক্রি করা হয়। প্রজাতন্ত্র দিবসে প্যারেড, বিটিং রিট্রিটের ফুল ড্রেস রিহার্সাল ও বিটিং রিট্রিট- এই তিনটি অনুষ্ঠান হয়। অনলাইন ও অফলাইন- দুইভাবেই এর টিকিট পাওয়া যায়।  

Republic Day: কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সরাসরি দেখুন টিভি৯ বাংলায়

Republic Day Parade 2026: ২৬ জানুয়ারি ভারত তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। দিল্লির কর্তব্য পথে একটি বিশাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। যেখানে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা হবে। আপনি যদি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারেন, তাহলে নিরুৎসাহিত হবেন না। আপনি TV9 বাংলার ইউটিউব চ্যানেল এবং লাইভ টিভিতে বাড়ি থেকে এই ঐতিহাসিক কুচকাওয়াজ সরাসরি দেখতে পারেন।

Republic Day 2026: প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা নিশ্চিত করবে ১২৭০ কেজি বোনলেস চিকেন! কীভাবে জানেন?

Republic Day 2026 Update: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লি পুলিশের ৫০ হাজার বাহিনী উপস্থিত থাকবে। পাশাপাশি থাকবে ৬৫ কোম্পানি আধা-সামরিক বাহিনীও। এছাড়া গোয়েন্দাদের কড়া নজরদারি তো থাকবেই। তবে জানেন কি, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে সুরক্ষা দেবে মুরগিও? আরও স্পষ্টভাবে বলতে গেলে মুরগির মাংস।

Republic Day 2025 LIVE: তিরঙ্গায় উজ্জ্বল দেশ, কর্তব্যপথে নজর কাড়ছে একের পর এক ট্যাবলো

Republic Day 2025 Live Updates: দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত হবে। দেশের তিন সেনা বাহিনী এই কুচকাওয়াজে সামিল হবে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যও তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশিষ্ট্য তুলে ধরবে ট্যাবলোর মাধ্যমে। 

Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় হঠাৎ কী বার্তা দিলেন রাষ্ট্রপতি?

Republic Day 2025: দিন পেরলেই দেশে উৎসবের আবহ। হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই দিল্লির কর্তব্য পথে বেজে উঠবে ডঙ্কা। শোনা যাবে, সেনার এক ছন্দে পা মিলিয়ে চলার শব্দ। রাজধানী তথা গোটা দেশ সেজে উঠবে তিরঙ্গায়। ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে পা দেবে ভারত।