Packaged Water Price Hike: ১০ টাকার জল এবার ২০ টাকায় কিনতে হবে! নেপথ্যে সেই ট্রাম্পের হাত

Iran-USA War: সকলের পরিচিত বিসলারি (Bisleri) ব্র্যান্ড সম্প্রতিই জলের দাম ১১ টাকা বাড়িয়েছে। এক লিটারের ১২টি প্যাকেজড জলের বোতল কিনতে এখন ২৪ টাকা অতিরিক্ত খরচ হবে। বিসলারির সিইও অ্যাঙ্গেলো জর্জ বলেছেন, "প্যাকেজড পানীয় জলের দাম প্রতি লিটারে ২০ টাকা করা হয়েছে।"

Packaged Water Price Hike: ১০ টাকার জল এবার ২০ টাকায় কিনতে হবে! নেপথ্যে সেই ট্রাম্পের হাত
ফাইল চিত্র।Image Credit source: Firdous Nazir/NurPhoto via Getty Images

|

Apr 04, 2026 | 8:48 AM

নয়া দিল্লি: কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়। ইরান-আমেরিকার যুদ্ধের মাশুল গুনছে মধ্য প্রাচ্যের দেশগুলি। আমেরিকার বন্ধু হওয়ায় সরাসরি তাদের উপরে হামলা করছে ইরান। প্রভাব পড়ছে গোটা বিশ্বেই। বাড়ছে তেল ও জ্বালানির দাম। এর প্রভাবে ভারত সহ একাধিক দেশেই পেট্রোলিয়ামজাত পণ্যের দাম বেড়েছে। এবার কি জলের সঙ্কটও দেখা দেবে?

আরও স্পষ্টভাবে বলতে গেলে, সঙ্কটের মুখে ভারতের প্যাকেজড পানীয় জলের সেক্টর। সকলের পরিচিত বিসলারি (Bisleri) ব্র্যান্ড সম্প্রতিই জলের দাম ১১ টাকা বাড়িয়েছে। এক লিটারের ১২টি প্যাকেজড জলের বোতল কিনতে এখন ২৪ টাকা অতিরিক্ত খরচ হবে। বিসলারির সিইও অ্যাঙ্গেলো জর্জ বলেছেন, “প্যাকেজড পানীয় জলের দাম প্রতি লিটারে ২০ টাকা করা হয়েছে। প্যাকেজিং মেটেরিয়ালের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত ১৪ দিনেই প্যাকেজিং মেটেরিয়ালের দাম ৭০ শতাংশে বেশি বেড়েছে।”

বেইলি (Bailley), ক্লিয়ার প্রিমিয়াম ওয়াটারের মতো ব্র্যান্ডও জানিয়েছে যে তারাও জলের বোতলের দাম বাড়াচ্ছে।

প্লাস্টিক উৎপাদনের খরচ বেড়েছে কারণ সেটিও ক্রুড তেলের উপরে নির্ভরশীল। যেহেতু ক্রুড তেল আমদানি করা হয়, তাই পেট (পলিইথালিন টেরেপথালেট) রেসিন পেলেট, যা প্লাস্টিক বোতল তৈরি করতে ব্যবহার করা হয়, তা আরও দামি হয়ে গিয়েছে।  বর্তমানে ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলারে পৌঁছেছে।

শুধু জলের বোতলই নয়, খাবার, খাবার ডেলিভারি, ফার্মাসিউটিক্যাল, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য, যেখানে প্লাস্টিকের ব্যবহার করা হয়, তার দামও বাড়তে চলেছে।

ডেটা ফর ইন্ডিয়া সমীক্ষায় উঠে এসেছে যে শহরতলির ১৫ শতাংশ বাড়ি ও গ্রামাঞ্চলের ৬ শতাংশ বাড়ি পানীয় জলের প্রয়োজন মেটাতে প্যাকেজড পানীয় জলের উপরেই নির্ভর করে।

Follow Us