Nepal Accident : মর্মান্তিক! পুজো দিয়ে ফেরার পথে গভীর খাদে বাস পড়ে মৃত্যু ৭ ভারতীয়র

শনিবার নেপালের গোর্খা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েকজন পূর্ণ্যার্থী। পুজো শেষে বাসে করেই ফিরছিলেন তাঁরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মন্দির দর্শনের পর তানাহুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল বাসটি। বাসে মোট ১৪জনের বেশি যাত্রী ছিলেন বলে খবর।

Nepal Accident : মর্মান্তিক! পুজো দিয়ে ফেরার পথে গভীর খাদে বাস পড়ে মৃত্যু ৭ ভারতীয়র
প্রতীকী ছবিImage Credit source: AI দ্বারা নির্মিত চিত্র

Mar 15, 2026 | 7:19 PM

কাঠমাণ্ডু : নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা। গভীর খাদে বাস পড়ে মৃত্যু হল ৭ জন পূণ্যার্থীর। তাঁরা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গিয়েছে। নেপালের গোর্খা জেলার এক মন্দির থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। 

শনিবার নেপালের গোর্খা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বেশ কয়েকজন পূর্ণ্যার্থী। পুজো শেষে বাসে করেই ফিরছিলেন তাঁরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মন্দির দর্শনের পর তানাহুন জেলার আনবুখাইরেনি এলাকার দিকে যাচ্ছিল বাসটি। বাসে মোট ১৪জনের বেশি যাত্রী ছিলেন বলে খবর। ফেরার সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি।

গোর্খা জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট রাজকুমার শ্রেষ্ঠার মতে, শহীদ লখন গ্রামীণ পৌরসভার কান্তার এলাকায় মাইক্রোবাসটি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ার পর বহু পূর্ণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া, সাতজন যাত্রী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের ভরতপুরের চিতওয়ান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।” মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ জানিয়েছে, তল্লাশি অভিযান চলছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন বলে খবর।

তবে, মন্দির থেকে দর্শন সেরে তানাহুন জেলার কোথায় তাঁরা যাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি। কী কারণে দুর্ঘটনা তাও পুরো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। 

নেপাল প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক অতীতে নেপালে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, রাস্তায় যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নেপাল ট্রাফিক পুলিশের হিসেব বলছে, এক দশক আগে ৪,৯৯৯টি দুর্ঘটনা ঘটেছে। সরকারি তথ্য অনুসারে,২০২৪-২৫ অর্থবর্ষে নেপালে ৭,৬৬৯টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাতেই নেপালে মৃত্যু হয়েছে ১৯০ জনের।

Follow Us