AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Odisha Fire Breaks Out : দাউ দাউ করে জ্বলছে ICU, ভয়াবহ আগুনে মৃত্যু ১০ রোগীর

সোমবার ভোররাতে আগুন লাগে। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। ইতিমধ্যেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের ১১জন কর্মী। বাকি রোগীদের আইসিউ থেকে সরিয়ে আনা হয়েছে বলে খবর।

Odisha Fire Breaks Out : দাউ দাউ করে জ্বলছে ICU, ভয়াবহ আগুনে মৃত্যু ১০ রোগীর
হাসপাতালে ভয়াবহ আগুনImage Credit: Ani
| Updated on: Mar 16, 2026 | 8:35 AM
Share

কটক : ওড়িশার হাসপাতালে ভয়াবহ আগুন। সোমবার ভোররাতে আগুন লাগে। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের ১১জন কর্মী। বাকি রোগীদের আইসিউ থেকে সরিয়ে আনা হয়েছে বলে খবর। এছাড়া, আর কেউ আটকে রয়েছেন কি না আইসিউতে, তাও দেখা হচ্ছে। ঘটনার পরই হাসপাতালে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। আহতদের সঙ্গে দেখা করেছেন। হাসপাতাল কর্তপক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তবে, কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে, দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

ঘড়ির কাঁটায় তখন ভোর তিনটে কিংবা আড়াইটে। সেইসময় হঠাৎই ট্রমা কেয়ারের আইসিউতে শোরগোল পড়ে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এক কর্মী জানিয়েছেন, আইসিউতে ২০ জনের বেশি রোগীর চিকিৎসা চলছিল। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর হাসপাতাল কর্মীদের সাহায্যে আইসিউ থেকে চিকিৎসাধীন রোগীদের দ্রুত বের করে আনেন। তাঁদের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তবে, সেইসময় ৭ জন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নাকি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে, রোগীদের বাঁচাতে গিয়ে হাসপাতালের বহু কর্মী ঝলসে গিয়েছেন বলে খবর।

খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও।  হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা। পরিস্থিতি পর্যালোচনা করেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভোররাতে হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। ফলে ট্রমা কেয়ার আইসিইউ এবং সংলগ্ন ওয়ার্ডগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ২৩ জন রোগীকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। স্থানান্তরিত করার সময় সাতজন রোগী মারা যান। পরে আরও তিনজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারপিছু ২৫ লাখ টাকা অনুদানের ঘোষণা করেছেন তিনি। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us