AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Weather Update: এখন তাপপ্রবাহ, এরপরই ১০০ কিমি বেগে ঝড়…তাপমাত্রার ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত IMD-র

India heatwave and Storm Update: ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩টি রাজ্য জুড়ে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরের উপর সৃষ্ট একটি সক্রিয় নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্মিলিত প্রভাবে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি সতর্কতা জারি করেছে। কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

India Weather Update: এখন তাপপ্রবাহ, এরপরই ১০০ কিমি বেগে ঝড়...তাপমাত্রার ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত IMD-র
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: May 21, 2026 | 10:49 AM
Share

নয়া দিল্লি : উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহ। গরমে জ্বলছে দেশের একাধিক শহর। কলকাতাতেও (Kolkata Weather Update) হাঁসফাঁস অবস্থা। সকাল থেকে রোদের তেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়ছে। দিল্লিতে পরিস্থিতি ভয়াবহ (Delhi Weather Update)। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে। দিল্লি ছাড়াও রাজস্থান, উত্তর প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানা জুড়ে একাধিক এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। তবে, তাপপ্রবাহের (Weather Update) পরই ভয়ঙ্করভাবে তাপমাত্রা পরিবর্তন হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিমি বেগে ঝড় বইতে পারে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দফতরের পূর্বাভাস

দিল্লি থেকে বান্দা এবং জয়পুর থেকে পটনা পর্যন্ত তীব্র গরমে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে বান্দা দেশের উষ্ণতম স্থান হিসেবে উঠে এসেছে। তাপপ্রবাহের আশঙ্কায় ২৬ মে পর্যন্ত দিল্লি-এনসিআর-এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভোর থেকেই গরম বাতাস বইতে শুরু করে। শুধু তাই নয়, রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে।

আবহাওয়ার ভয়ঙ্কর পরিবর্তন

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩টি রাজ্য জুড়ে ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরের উপর সৃষ্ট একটি সক্রিয় নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্মিলিত প্রভাবে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি সতর্কতা জারি করেছে। কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

বর্ষা এগিয়ে আসছে

এদিকে, মৌসুমী বায়ু ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী, নির্ধারিত সময়ের কিছুটা আগেই, অর্থাৎ ২৬ মে-র মধ্যে কেরলমে বর্ষা চলে আসতে পারে। এই গতি অব্যাহত থাকলে,বর্ষার মরসুমের আগেই স্বস্তি পেতে পারে বিভিন্ন রাজ্যগুলি। ইতিমধ্যেই কেরলম, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্র প্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Follow Us