AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Telangana Tunnel Collapsed: কাদা-জলে থৈথৈ! কাটছে না শেষ ৫০ মিটারের গেরো, টানা ছয়দিন তেলেঙ্গনার অন্ধকূপেই ‘নিখোঁজ’ শ্রমিকরা

Telangana Tunnel Collapsed: বৃহস্পতির সকালেই আটক আট শ্রমিকদের বের করে আনতে বিকল্প পথ খোঁজা হচ্ছে বলে জানান সে রাজ্যে জলশক্তি মন্ত্রী উত্তম কুমার রেড্ডি। তিনি জানিয়েছেন, 'কাদা-জলের কারণেই এই আট শ্রমিকদের উদ্ধারকাজ একদম শেষ ধাপে এসেও বারংবার থমকে যাচ্ছে। কোনও মতেই শ্রমিকদের কাছ অবধি পৌঁছতে পারছে না তারা। তাই খোঁজা হচ্ছে বিকল্প পথ।'

Telangana Tunnel Collapsed: কাদা-জলে থৈথৈ! কাটছে না শেষ ৫০ মিটারের গেরো, টানা ছয়দিন তেলেঙ্গনার অন্ধকূপেই 'নিখোঁজ' শ্রমিকরা
তেলেঙ্গনাImage Credit: PTI
| Updated on: Feb 27, 2025 | 6:16 PM
Share

হায়দরাবাদ: ছ’দিনে পা দিলেন তেলেঙ্গনার সুড়ঙ্গে আটকে থাকা আট শ্রমিক। এখনও তারা দেখতে পায়নি ‘আশার আলো’। খনন চললেও, কিন্তু বারংবার তীরে এসেই ডুবছে তরী। তেলেঙ্গনার নির্মীয়মান সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে হিমশিম খাচ্ছে বিপর্যয় মোকাবিলার দল।

বৃহস্পতির সকালেই আটক আট শ্রমিকদের বের করে আনতে বিকল্প পথ খোঁজা হচ্ছে বলে জানান সে রাজ্যে জলশক্তি মন্ত্রী উত্তম কুমার রেড্ডি। তিনি জানিয়েছেন, ‘কাদা-জলের কারণেই এই আট শ্রমিকদের উদ্ধারকাজ একদম শেষ ধাপে এসেও বারংবার থমকে যাচ্ছে। কোনও মতেই শ্রমিকদের কাছ অবধি পৌঁছতে পারছে না তারা। তাই খোঁজা হচ্ছে বিকল্প পথ।’

তবে সন্ধ্য়া গড়িয়ে এলেও সেই বিকল্প পথ নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে খবর, বিকল্প পথ ছেড়ে আপাতত আটক শ্রমিকদের কাছে সোজা পথেই পৌঁছতে চাইছে বিপর্যয় মোকাবিলা দল। নামানো হয়েছে সুড়ঙ্গ খননে ব্যবহৃত বোরিং মেশিনও।

তবে এত অত্যাধুনিক ব্যবস্থার পরেও শেষ ৫০ মিটারের গেরো যেন কাটছেই না। যত খনন এগোচ্ছে, ততই কাদা-জলে ডুবে যাচ্ছে সুড়ঙ্গের অন্দর। যে কারণে ভালই বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। বৃহস্পতিবার, এই প্রসঙ্গে নাগারকুর্নুল থানার সুপারিনডেন্ট অব পুলিশ বৈভব গাইকোয়াড জানান, ‘পাম্প করে বার করা হচ্ছে কাদা-জল। ইতিমধ্যে সুড়ঙ্গের অন্দরে গ্যাস কাটার নিয়ে ঢুকেছেন একদল মোকাবিলাকারী। কাটা হচ্ছে ভেঙে পড়া সেই TBM মেশিনকে।’

স্থানীয় সূত্রে খবর, নির্মীয়মান সুড়ঙ্গের অন্দরে ভেঙে পড়া ওই মেশিনে গর্ত করেই আটক শ্রমিকদেরকে উদ্ধারের কাজ চালাবে মোকাবিলাকারী দল।

Follow Us