AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Drugs Smuggling: নামেই পরিচালক! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চালাচ্ছিলেন অন্য কাজ, ২০০০ কোটির ‘মাল’ সহ গ্রেফতার পরিচালক

NCB: গ্রেফতারির পর এনসিবির এক শীর্ষ কর্তা জানান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২ হাজার কোটি টাকার মাদক পাচার করেছিলেন জাফার সাদিক। সিউডোফেড্রিন নামক মাদক পাচার করছিলেন ওই পরিচালক। ৪৫ দফায় মোট ৩৫০০ কেজি মাদক পাচার করেছিলেন।  

Drugs Smuggling: নামেই পরিচালক! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চালাচ্ছিলেন অন্য কাজ, ২০০০ কোটির 'মাল' সহ গ্রেফতার পরিচালক
গ্রেফতার পরিচালকImage Credit: Twitter
| Updated on: Mar 09, 2024 | 2:24 PM
Share

নয়া দিল্লি: নামকরা পরিচালক। একাধিক হিট সিনেমার পরিচালনা করেছেন তিনি। কিন্তু সিনেমার পরিচালনা নয়, অন্য কাজ করেই কামাচ্ছিলেন কোটি কোটি টাকা। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পরিচালক। খালি হাতে নয়, তাঁর কাছ থেকে উদ্ধার করা হল বিপুল পরিমাণ মাদক, যার বাজারমূল্য ২০০০ কোটি টাকা! জাফার সাদিক নামক ওই পরিচালককে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

জানা গিয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা পরিচালক জাফার সাদিক। তবে সিনেমা পরিচালনার আড়ালে তাঁর আসল ব্যবসা ছিল মাদক পাচারের। ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্য়ান্ড জুড়ে তাঁর বিরাট মাদক পাচারের চক্র ছিল। এর মূল মাথা বা কিংপিন ছিলেন জাফর। বিগত চার মাস ধরে তাঁকে খুঁজছিল এনসিবি। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারির পর এনসিবির এক শীর্ষ কর্তা জানান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২ হাজার কোটি টাকার মাদক পাচার করেছিলেন জাফার সাদিক। সিউডোফেড্রিন নামক মাদক পাচার করছিলেন ওই পরিচালক। ৪৫ দফায় মোট ৩৫০০ কেজি মাদক পাচার করেছিলেন।

জানা গিয়েছে, এখনও অবধি সাদিক চারটি সিনেমায় পরিচালনা করেছেন। এরমধ্যে একটি সিনেমা এই মাসেই মুক্তি পাওয়ার কথা।

প্রসঙ্গত, গত সপ্তাহেই মাদুরাইয়ে দুই রেলযাত্রীকে বিপুল মাদক সহ গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার হওয়া ৩৬ কেজি মাদকের বাজারমূল্য ছিল ১৮০ কোটি টাকা। এছাড়া চেন্নাইয়ের একটি ডাম্প ইয়ার্ড থেকেও ৬ কেজি মাদক উদ্ধার করা হয়। এই মাদক শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া ওই মাদক মেটামফেটামিন ছিল, যা ক্রিস্টাল মেথ নামেও পরিচিত। কোকেনের মতোই এই মাদকও ভয়ঙ্কর এবং অতিরিক্ত সেবনে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। জানা গিয়েছে, মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও এই তদন্তে যোগ দিয়েছে।

Follow Us