Iran Strait of Hormuz Update: ভারতীয়দের জন্য বিশেষ বার্তা, হরমুজ প্রণালী নিয়ে বড় আপডেট দিল ইরান

Middle East tension Hormuz Strait: ২৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হরমুজ প্রণালী। আটকে রয়েছে বিশ্বের নানা প্রান্তের জাহাজ। এই পরিস্থিতিতেও ভারতকে ছাড় দিয়েছিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় বন্দরে একাধিক জ্বালানিবাহী জাহাজও এসে পৌঁছেছে।

Iran Strait of Hormuz Update: ভারতীয়দের জন্য বিশেষ বার্তা, হরমুজ প্রণালী নিয়ে বড় আপডেট দিল ইরান
হরমুজ প্রণালীতে আটকে ৫০০ জাহাজ।Image Credit source: PTI

|

Apr 02, 2026 | 5:23 PM

তেহরান: ইরান-আমেরিকার যুদ্ধের পর থেকেই বন্ধ হরমুজ প্রণালী। বিশ্বের তেল ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট বন্ধ হতেই গোটা বিশ্ব বড় সঙ্কটের মুখে পড়েছে। তবে হরমুজ নিয়ে ভারতীয়দের বড় বার্তা দিল ইরান। হরমুজ প্রণালী নিয়ে ভারতীয়দের চিন্তার কারণ নেই। আশ্বাস ইরানের।

গত ২৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হরমুজ প্রণালী। আটকে রয়েছে বিশ্বের নানা প্রান্তের জাহাজ। এই পরিস্থিতিতেও ভারতকে ছাড় দিয়েছিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় বন্দরে একাধিক জ্বালানিবাহী জাহাজও এসে পৌঁছেছে। তবে সঙ্কট যে পুরো কেটে গিয়েছে, তা নয়। যুদ্ধের জেরে জিপিএস সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। প্রায় ৫০০-রও বেশি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে।

একদিকে যেখানে আমেরিকা শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলানোর চেষ্টা করছে, সেই সময়ই ইরান বলল, “আমাদের ভারতীয় বন্ধুরা সুরক্ষিত হাতে রয়েছে। কোনও চিন্তা করবেন না।” ভারতে ইরানের দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়েছে।

বিশ্বের শক্তি বা জ্বালানির ২০ শতাংশই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়। গত মাসে সংঘাত শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচল সীমাবদ্ধ করেছে। ইরানের কিছু বন্ধু দেশ যেমন ভারত, চিন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারছে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত অন্তত আটটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী পার করেছে। এর মধ্যে দুটি এলপিজি বোঝাই জাহাজও আছে, যাতে প্রায় ৯৪ হাজার টন এলপিজি রয়েছে। তবে ১৯টি এলপিজি, ক্রুড তেল ও এলএনজি বোঝাই জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে।

Follow Us