Supreme Court: খোদ প্রার্থীর নাম ‘ডিলিট’, দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেশের প্রধান বিচারপতির

কংগ্রেস প্রার্থী মোতাব শেখের নাম দ্রুত নিষ্পত্তি করতে বলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ SC Ruling on Nominations: "আদালত জানিয়েছে, কংগ্রেস প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে যে কোনও একটি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আদালতের অনুরোধ, নির্বাচন কমিশনের সহযোগিতায় কংগ্রেস প্রার্থীর আবেদনটি যেন দ্রুত নিষ্পত্তি করে ট্রাইব্যুনাল।

Supreme Court: খোদ প্রার্থীর নাম ডিলিট, দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেশের প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 02, 2026 | 5:08 PM

নয়া দিল্লি: এসআইআর প্রক্রিয়ার শেষে একাধিক প্রার্থীর নাম ছিল বিচারাধীন তালিকা। এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে কংগ্রেস প্রার্থীর নাম। মনোনয়ন জমা দিতে পারলেন না তিনি। এবার সেই প্রার্থীর নাম দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

কংগ্রেস প্রার্থী মোতাব শেখের নাম দ্রুত নিষ্পত্তি করতে বলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, কংগ্রেস প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে যে কোনও একটি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আদালতের অনুরোধ, নির্বাচন কমিশনের সহযোগিতায় কংগ্রেস প্রার্থীর আবেদনটি যেন দ্রুত নিষ্পত্তি করে ট্রাইব্যুনাল।

কংগ্রেস প্রার্থী মোতাব শেখের নাম ডিলিট হয়ে যাওয়ায় তিনি মনোনয়ন জমা দিতে পারেননি। সেই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ওই প্রার্থী।

সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। আগামী সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে না, সেই প্রক্রিয়া শুরু হয়নি। সকাল থেকে ট্রাইব্যুনালের বাইরে অপেক্ষা করেছেন বলেও দাবি করেন ওই প্রার্থী। অনেক মানুষ সেখানে অপেক্ষা করছেন। মূল দরজা বন্ধ করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “সেখানে ট্রেনিং চলছিল। তবে আজ থেকে ট্রাইব্যুনালগুলির কাজ শুরু করার কথা।” কমিশনের আইনজীবী বলেন, “কংগ্রেস প্রার্থী ট্রাইব্যুনালে আবেদন করুন। কমিশন তাঁকে সাহায্য করবে। তাঁর বক্তব্য সঠিক হলে খুব দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।”

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আগামী ৬ এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে। তার আগে যেন পিটিশনারের আবেদন নিষ্পত্তি হয়ে যায়। পিটিশনারের কাছে পাসপোর্ট রয়েছে, সেটিও দয়া করে খতিয়ে দেখবেন।” কমিশনের আইনজীবী বলেন, “আমরা অবশ্যই সবরকম সহযোগিতা করব। পিটিশনার নিজেই স্বীকার করেছেন তাঁর নামে কিছু অমিল রয়েছে।” আইনজীবী আরও বলেন, “আদালতকে অনুরোধ করব এমন একটি ট্রাইব্যুনাল বেঞ্চ নির্দিষ্ট করে দেওয়া হোক। যেখানে জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করা যেতে পারে।”

Follow Us