SIR: কলকাতা ও হাওড়ার ট্রাইব্যুনালে বিচারাধীনদের জন্য এবার বড় পদক্ষেপ! কী নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট?

Supreme Court Bengal SIR Case: হাওড়া এবং কলকাতা পুরসভার উপনির্বাচনে বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকারের সুযোগ দিতে দ্রুত শুনানি করার আবেদন জানান আইনজীবী গোপাল শঙ্করনারায়ন এবং প্রশান্ত ভূষণ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী বাংলার এস আই আর মামলার পরবর্তী শুনানি ৩০ অক্টোবর।

SIR: কলকাতা ও হাওড়ার ট্রাইব্যুনালে বিচারাধীনদের জন্য এবার বড় পদক্ষেপ! কী নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট?
সুপ্রিম কোর্টে SIR মামলা Image Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 09, 2026 | 2:56 PM

নয়া দিল্লি: কলকাতা এবং হাওড়া পুরসভা এলাকার ট্রাইবুনালে বিচারাধীনদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। নাম সংযুক্ত করার আবেদনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে আগে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে নাম বাদ দেওয়ার আবেদন পরে সিদ্ধান্ত নিতে বলা হতে পারে। শুক্রবার ফের প্রধান বিচারপতির এজলাসে উল্লেখ করা হল বাংলার এসআইআর মামলা।

হাওড়া এবং কলকাতা পুরসভার উপনির্বাচনে বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকারের সুযোগ দিতে দ্রুত শুনানি করার আবেদন জানান আইনজীবী গোপাল শঙ্করনারায়ন এবং প্রশান্ত ভূষণ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী বাংলার এস আই আর মামলার পরবর্তী শুনানি ৩০ অক্টোবর। প্রধান বিচারপতি জানিয়েছেন ১৬ অক্টোবর এই মামলার শুনানি করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতা ও হাওড়া মিলিয়ে প্রায় ২.২৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়া বা ‘Logical Discrepancies’-র কারণে বিচারাধীন রয়েছে। অনেক ভোটার এপ্রিল মাসে ট্রাইব্যুনালে আপিল করলেও তাঁদের নাম ‘Under Adjudication’ অর্থাৎ বিচারাধীন হিসাবে রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে বিচারকের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনামা  বা শুনানির ডাক না পাওয়ার অভিযোগ উঠেছে। 

কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভার নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে পুরসভা ভোট। ট্রাইব্যুনালে মামলার গতির কারণে বহু বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই বিষয়টি সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us